স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে গেছে। মঙ্গলবার (২৬ মে) ভোরের দিকে বাঁধ ভেঙে জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও এলাকার দুটি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয় লোকজন জানান, তিন দিন ধরে টানা বর্ষণের সঙ্গে পাহাড়ি ঢলে ধাক্কায় খালের বাঁধটি ভেঙে গেছে। এতে ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ছনগাঁও-ভানুবিল সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এছাড়াও কয়েকটি গ্রামের সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। অনেককে হাঁটুপানির মধ্যে চলাচল করতে দেখা গেছে।
ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন, ছনগাঁও গ্রামের রাধাকান্ত সিংহ জানান, বাঁধ ভাঙার কোনো পূর্ব সতর্কতা ছিল না। পানি প্রবেশ করে তাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত করেছে।
আদমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দাল হোসেন বলেন, আকস্মিক পাহাড়ি ঢলে ৭০ থেকে ৮০টি বাড়ির আঙিনা তলিয়ে গেছে। গ্রামের সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানিয়েছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে দুই গ্রামের পরিস্থিতির খবর পাওয়া গেছে। প্রশাসন বিষয়টি পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।

.png)

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) শুরু হচ্ছে। যা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। রোববার (২৬ জুলাই) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
৯ মিনিট আগে
চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে