স্ট্রিম প্রতিবেদক

১৯৭২ সালে প্রণীত সংবিধান দেশবাসীকে বহুলাংশে শৃঙ্খলিত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। ‘জুলাই সনদ: আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বৈঠকে বদিউল আলম মজুমদার আরও বলেন, ‘শেখ হাসিনা কিন্তু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছিল এবং সেই নির্বাচনটা নিয়ে বিতর্ক আছে অবশ্য। কিন্তু যেই পদ্ধতি, প্রতিষ্ঠান, প্রক্রিয়া—সেই পদ্ধতি, প্রতিষ্ঠান, প্রক্রিয়াই কিন্তু শেখ হাসিনাকে দানবে পরিণত করেছিল, স্বৈরাচারে পরিণত করেছিল। সেই প্রতিষ্ঠান, পদ্ধতি ও প্রক্রিয়ায় যদি আমরা পরিবর্তন না আনি, তাহলে কিন্তু পুরোনো পথে হেঁটে নতুন গন্তব্যে পৌঁছানো যাবে না।’ অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও ঐকমত্য কমিশন জুলাই সনদের কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী এই বৈঠকে হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। তিনি বলেন, ‘একটা মানুষ হত্যা করার বিচার ফাঁসি বাদে অন্য কিছু হতে পারে না…কারণ তারা জেনে-বুঝে, সজ্ঞানে মানুষ মেরেছে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার নির্বাচনের আগে সংস্কারের আহ্বান জানান। তিনি বলেন, ‘যে টাইমফ্রেমে আমরা সবাই একমত হয়েছি, ওই টাইমফ্রেমে নির্বাচন করেন। কোনো আপত্তি নাই। কিন্তু নির্বাচিত সরকার গিয়ে সংস্কার করবে, এটা বইলেন না আমাদের। আপনারা বলেন যে, আমরা সংস্কারের ভিত্তিতে পরবর্তী নির্বাচন করব।’
আলোচনায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদী আমিন বলেন, ‘এখন যদি আমরা জুলাই সনদের কথাই বলি বা অন্য যে কোনো নামে, (যদি এটি) জোর করে কাউকে চাপিয়ে দেওয়া হয়—“তুমি এটা ভিন্ন কথা বলছো, এটা হবে না, এটাই মানতে হবে”- এটাও তো গণতান্ত্রিক আচরণ না। এটাও তো একটা স্বৈরশাসন। বিএনপির দিক থেকে আমরা বলছি, আমাদের জার্নিটা ডিফারেন্ট হতে পারে, বাট এন্ড গোল...ডেস্টিনেশন হচ্ছে এমন একটা বাংলাদেশ গড়ে তোলা, যেখানে আমরা সত্যি মানবাধিকারটা নিশ্চিত করতে পারব, সত্যি আইনের অনুশাসনটা প্রতিষ্ঠা করতে পারব, সত্যি সবার বাকস্বাধীনতাটা দিতে পারব।’
জুলাই সনদের বিষয়ে কোনো শহীদ পরিবারের মন্তব্য নেওয়া হয়েছে কিনা, বৈঠকে প্রশ্ন তোলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। সেইসঙ্গে বিদ্যমান সংবিধান চান না উল্লেখ করে জনগণকে সঙ্গে নিয়ে নতুন সংবিধান প্রণয়নেরও আহ্বান জানান তিনি।
গোলটেবিল বৈঠকটিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, লেখক ও অ্যাক্টিভিস্ট সহুল আহমেদ মুন্না, কবি, লেখক ও অনুবাদক তুহিন খান ও অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহসহ অনেকে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৬ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে