স্ট্রিম সংবাদদাতা

সাংস্কৃতিক চর্চাকে নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ না রেখে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘নববর্ষ উদ্যাপন কেবল উৎসব নয়, এটি আমাদের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের বহিঃপ্রকাশ। এই চর্চা যত বেশি উন্মুক্ত ও সাবলীল হবে, সমাজে বৈচিত্র্য ও সহনশীলতা ততই শক্তিশালী হবে।’
ববি হাজ্জাজ আরও বলেন, ‘গান, নাচ, কবিতা কিংবা লোকসংগীত—সব মিলিয়েই আমাদের সংস্কৃতি। কোনো বিশেষ ধারাকে প্রাধান্য দিয়ে অন্যটিকে অস্বীকার করা যাবে না।’
ব্যক্তিগত পছন্দ-অপছন্দ থাকা স্বাভাবিক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কেউ রবীন্দ্রসংগীত ভালোবাসেন, কেউ নজরুলগীতি, কেউ বাউল গান আবার কেউ হয়তো ধর্মীয় সংগীতে প্রশান্তি পান। এই বহুমাত্রিকতাই আমাদের শক্তি। আমাদের নিশ্চিত করতে হবে, কোনো সাংস্কৃতিক ধারা যেন থমকে না যায়।
তিনি আরও বলেন, অন্যের সাংস্কৃতিক চর্চায় বাধা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানকে মুক্তচিন্তা ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আপনাদের কার্যক্রম দৃঢ়ভাবে চালিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক চর্চা পুরো দেশের ওপর প্রভাব ফেলে।’

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১১ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে