সরকারের ১০০ দিন
স্ট্রিম প্রতিবেদক

বিএনপি সরকার গঠনের পর গত ২ মাসে (মার্চ-এপ্রিল) দেশে তিন হাজারের বেশি নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রোববার (৭ জুন) রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংস্থাটি।
‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শিরোনামে ওই সংবাদ সম্মেলন করা হয়।
এ সময় টিআইবি জানায়, বিএনপি সরকার ক্ষমতা নেয় ফেব্রুয়ারিতে। এরপর মার্চ ও এপ্রিলে দেশে ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ছাড়া ৭৮ থেকে ১০২ নারী ধর্ষণ এবং ৩০ থেকে ৩৬ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১।
টিআইবি আরও জানায়, ওই দুই মাসে দেশে ৬০৫টি খুনের ঘটনা ঘটেছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একজন। এ ছাড়া দুই মাসে ৯০টি ডাকাতি, ২৯৪টি ছিনতাই, তিনটি দাঙ্গা, ১৯৬টি অপহরণ, পুলিশের ওপর ১২৯টি হামলা এবং ২ হাজার ২১৪টি চুরির ঘটনা ঘটেছে।
মার্চ-এপ্রিলে অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে সংস্থাটি বলে, এ দুই মাসে ৩১ থেকে ৪২ জনের গণপিটুনিতে মৃত্যু হয়েছে। গণপিটুনিতে আহতের সংখ্যা ৭০ থেকে ১২৫ জন। এ ছাড়া ১৪ থেকে ১৮ জনের কারা হেফাজতে মৃত্যু হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার নির্যাতনে আহত হয়েছেন ৫ জন। আর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে ৭ জন গ্রেপ্তার হয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৪ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে