স্ট্রিম প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন ব্যবস্থা সচল রাখতে ও কারিগরি বিপর্যয় এড়াতে সেবা প্রদানকারী ভেন্ডর প্রতিষ্ঠানের চুক্তি আরও ৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
এনবিআরের আইসিটি অনুবিভাগ থেকে গত ৯ জুলাই এই সংক্রান্ত একটি চিঠি বোর্ড প্রশাসনের সদস্যের কাছে পাঠানো হয়েছে।
নথি সূত্রে জানা যায়, ই-টিআইএন সিস্টেমটি সফলভাবে পরিচালনার জন্য ২০১৮ সালে সার্ভার, স্টোরেজ, সুইচ, লোড ব্যালেন্সারসহ বিভিন্ন হার্ডওয়্যার সরঞ্জাম কেনা হয়। পরে ২০২৩ সালে এই ডিভাইসগুলোর ওয়ারেন্টি ও সাপোর্ট সার্ভিস নিশ্চিত করার লক্ষ্যে তিন বছর মেয়াদি চুক্তির জন্য ‘মেসার্স স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’-এর অনুকূলে ২০২৩ সালের ২৫ জুন নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) জারি করা হয়। এরপর ১৭ জুলাই ২০২৩ তারিখে প্রতিষ্ঠানটির সঙ্গে ৪ কোটি ৯৩ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকার একটি চুক্তি সই করা হয়। এই চুক্তির তিন বছর মেয়াদ আগামী ১৬ জুলাই শেষ হতে যাচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়, চুক্তির শুরু থেকে (১৭ জুলাই ২০২৩) মেসার্স স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড কর্তৃক দেওয়া সেবার মান সন্তোষজনক ছিল। ই-টিআইএন একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিস্টেম, যার মাধ্যমে আমদানি-রপ্তানি, ট্রেড লাইসেন্স নেওয়া ও নবায়ন, কোম্পানির নিবন্ধন, ব্যাংকিং সেবা, বিনিয়োগ, ভূমি বা ফ্ল্যাট নিবন্ধন, সরকারি টেন্ডার, মোটরযান নিবন্ধন এবং কর রিটার্ন দাখিলের মতো জরুরি কাজ পরিচালিত হয়।
এই বিষয়টি নিয়ে এনবিআরের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হয় স্ট্রিমের। তারা জানান, নতুন করে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে অন্য কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া অত্যন্ত সময়সাপেক্ষ। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর যদি কোনো ধরনের এএমসি সাপোর্ট না থাকে, তবে যেকোনো সময় সার্ভার ডাউন বা কারিগরি বিপর্যয়ের মতো জটিল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এতে রাজস্ব আহরণ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হবে এবং টিআইএন সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সেবা কার্যক্রমও বাধাগ্রস্ত হবে।
তারা বলেন, এই জটিলতা এড়াতে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুযায়ী ভ্যারিয়েশন অর্ডার বা অতিরিক্ত সরবরাহের আদেশের মাধ্যমে বর্তমান চুক্তির মেয়াদ ও পরিধি সর্বোচ্চ ৩০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

.png)

রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে জাকির হোসেন নামের এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ৩৫ জন বাংলাদেশি আহত হয়েছেন। এছাড়া মোহাম্মদ আলাল হোসেন রাজু নামে আরেক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। গত ২৫ আগস্ট (মঙ্গলবার) আমুর অঞ্চলের কেমিক্যাল কমপ্লেক্স (এজিসিসি) প্রকল্পের সিন
১ সেকেন্ড আগে
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে