স্ট্রিম প্রতিবেদক

বর্তমান সরকার জনগণের এবং তাদের দেখভাল করাই সরকারের প্রথম দায়িত্ব। সংসদ অধিবেশনের সমাপনি বক্তব্যে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় সংসদে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, ‘এই সরকার জনগণের সরকার। জনগণের নির্বাচিত সরকার। আমাদের প্রথম দায়িত্বই হচ্ছে জনগণের দেখভাল করা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গত দেড় মাস ধরে আলোচনা করেছি; এই সংসদে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বিল পাস করেছি। বিলের কোনো কোনো বিষয়ে আমরা একমত হয়েছি, কোনো কোনো বিষয়ে আমাদের দ্বিমত আছে। পরিষ্কারভাবে আমার দলের অবস্থান থেকে আমি বলতে চাই—যেসব বিষয়ে আমাদের দ্বিমত রয়েছে তা নিয়ে আমরা বিরোধী দলের সদস্যদের সাথে বসব, আলোচনা করব, দেশের স্বার্থে আমরা সমাধান বের করব।’
তিনি বলেন, ‘আমার আগে বিরোধী দলীয় নেতা বক্তব্য রেখেছেন। উনার পরে আমি বক্তব্য রাখছি। উনি যে কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি যেই কথাগুলো বলছি—আমাদের লক্ষ্য এক, আমাদের উদ্দেশ্য এক, আমাদের গন্তব্য এক। লক্ষ্য কী? লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। উদ্দেশ্য কী? উদ্দেশ্য হচ্ছে সমৃদ্ধিশালী বাংলাদেশ। গন্তব্য কী? একটি স্বনির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ।’
সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাদের নির্বাচনী এলাকার সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের নির্দেশ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে