স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল গোলাবারুদ ও ২৮ হাজার ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী।
রোববার দিবাগত রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এই অভিযান পরিচালনা করে।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মাদক, অস্ত্র ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় অভিযান চালানো হয়। নৌবাহিনীর দুটি দল ওয়ারেন্টভুক্ত আসামি ভুট্টু সাইফুলের সহযোগী এম দেলোয়ার হোসেনের বাড়িতে তল্লাশি চালায়।
তল্লাশির সময় ওই বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। যার মধ্যে রয়েছে ২টি জি-৩ রাইফেল, ১টি এমএ১ রাইফেল, ৮টি ম্যাগাজিন, ১৯০টি গুলি এবং ১০টি খালি কার্তুজ।
একই সঙ্গে ২৮ হাজার ইয়াবাও জব্দ করে নৌবাহিনী। তবে অভিযানের সময় কাউকে পাওয়া না গেলেও উদ্ধার করা এসব সরঞ্জাম ও মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
আইএসপিআর আরও জানায়, টেকনাফসহ দেশের উপকূলীয় ও দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১৭ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৩১ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে