স্ট্রিম ডেস্ক

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসন।
জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূতের ব্রিফিংয়ে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। শনিবার (২০ জুন) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, প্রায় এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দীর্ঘমেয়াদে টেকসই সমাধান নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায়।
রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর স্থায়ী সমাধানও সেখানেই খুঁজে বের করতে হবে উল্লেখ করে সালাহউদ্দিন নোমান বলেন, প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে দীর্ঘদিন আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের ওপর উল্লেখযোগ্য সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চাপ সৃষ্টি হয়েছে।
সংকটের শান্তিপূর্ণ সমাধানে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কূটনৈতিক উদ্যোগ ও সম্পৃক্ততা আরও জোরদারের আহ্বান জানান, যাতে রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টি করা যায়।

যশোর-নড়াইল মহাসড়কে একটি প্রাইভেট কার থেকে ৩১টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বিজিবি। শনিবার (২০ জুন) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।
১৪ মিনিট আগে
হামের উপসর্গে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮০৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১৭ মিনিট আগে
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দুবাই সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির ফেরত দেওয়ার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
১ ঘণ্টা আগে
সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, কর্মী পাঠানোসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। চীন ও মালয়েশিয়ার একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠকও করবেন।
১ ঘণ্টা আগে