স্ট্রিম প্রতিবেদক

একদিন আগে ‘নিখোঁজ’ হওয়া অবসরপ্রাপ্ত ডিআইজি (প্রিজনস) শেখ আব্দুল অমিককে রমনা থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে রমনা মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, শেখ আবদুল অমিকের বিরুদ্ধে ডিবির একটি মামলা হয়েছে আজ। সেই মামলায় তিনি ডিবির হাতে গ্রেপ্তার হয়েছেন।
এ বিষয়ে পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম ফোন রিসিভ করেননি।
রমনা মডেল থানার ওসি স্ট্রিমকে বলেন, অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ আব্দুল অমিকের নিখোঁজ হওয়া কিংবা উদ্ধার—কোনো তথ্যেই জানেন না।
নাম পরিচয় প্রকাশ না করার শর্তে ডিএমপির একজন কর্মকর্তা স্ট্রিমকে বলেন, ঢাকার বাইরে জেলা আদালতে বর্তমান কারাপ্রধানের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতিবিষয়ক একটি মামলা করেছিলেন কারা অধিদপ্তরের সাবেক এই ডিআইজি। তারপরের দিনই তাঁকে তাঁর বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে। বিষয়টি জানাজানির পর আজ রমনা এলাকা থেকে তাঁকে উদ্ধার ও গ্রেপ্তার দেখানো হতে পারে।
ডিবির পক্ষ থেকে কারাগারে বিদ্রোহ করার অভিযোগ তুলে একটি মামলা করার প্রস্তুতি নিয়েছে।

.png)

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত দুজন গুরুতর আহত হয়েছেন।
২৪ মিনিট আগে
নতুন কুঁড়ির শিশুরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে গণমাধ্যমগুলোকে তাঁদের খেলার খবর লিড নিউজ করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন মাসব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের সমাপনীতে এই কথা বলেন তিনি।
৪০ মিনিট আগে
সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফেসবুক। সেখানে প্রতিবাদ ও সংহতির ডিজিটাল ভাষা হয়ে উঠেছে নব্বই দশকের বিখ্যাত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি।
১ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে