বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে বিএনপি নির্বাচিত হয়ে দায়িত্ব পালনের সুযোগ পেলে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়াবে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই-পরবর্তী রাজনীতি ও বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর ব্যবস্থা করব। এককোটি বেকারকে চাকরির ব্যবস্থা করব। যা আমাদের ৩১ দফায় ইতোমধ্যে বলা হয়েছে।’
যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন স্কুল অব লিডারশিপের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
স্কুল অব লিডারশিপের জয়েন্ট সেক্রেটারি ডা. গোলাম কাদের চৌধুরী নোবেল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্কুল অব লিডারশিপের নির্বাহী সদস্য ও ইয়ুথ ফোরামের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম মুনীরের সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট গোলাম রাব্বানী নয়ন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন ও এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ, পাকিস্তান কনস্যুলার কামরান ডাঙ্গাল, সাবেক বিচারপতি আব্দুস সালাম মামুন, বিএনপির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন, চাঁদপুর বিশ্ববিদ্যালের ভিসি প্রফেসর ড. পেয়ার আহমেদ, স্কুল অব লিডারশিপের কোষাধ্যক্ষ বিপু চৌধুরী, স্কুল অব লিডারশিপের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফায়েজ কায়সার, এক্সিকিউটিভ মেম্বার ব্যারিস্টার ফিরোজ হোসাইন ও লেবার কোর্টের মেম্বার তৌহিদুর রহমান, মেজর (অব.) সারোয়ার হোসাইন।
এতে স্বাগত বক্তব্য রাখেন স্কুল অব লিডারশীপের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মো. ফায়েজ কায়সার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ডের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের এবং স্কুল অব লিডারশীপের যুক্তরাজ্যের কনভেনর প্রফেসর ড. আলিয়ার হোসেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘হাসিনা পালিয়ে যাওয়ার পর আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই চলছে। যদি কৃতিত্ব নিয়ে লড়াই করেন, তাহলে এদেশ এগুতে পারবে না। কৃতিত্ব নিয়ে পড়ে থাকলে দেশের মঙ্গল হবে না। মুক্তিযুদ্ধের পর প্রকৃত মুক্তিযোদ্ধারা যার যার কাজে ফিরে গেছেন। তারা কৃতিত্ব নিয়ে লড়াই করেনি।’
আমির খসরু বলেন, ‘গণতন্ত্র হলো দেশের প্রতিটি নাগরিকের ভোটাধিকার, অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, ব্যবসার অধিকার, সঠিকভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা। শুধু ভোট দেবে আর ক্ষমতায় যাবে, এটাই গণতন্ত্র না।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে