স্ট্রিম প্রতিবেদক

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য হিসেবে অধ্যাপক ইয়ারুল কবীরকে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আবদুস সালাম।
সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ঢাবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক সালাম বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। রসায়ন বিভাগের এই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের বিএনপি-পন্থী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’-এর যুগ্ম আহ্বায়ক। তাঁকে চার বছর মেয়াদে উপ-উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
যবিপ্রবিতে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক কবীর বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের শিক্ষক। তাঁকেও চার বছরের জন্য এই দায়িত্ব দেওয়া হয়েছে। অধ্যাপক ইয়ারুল কবীরও ‘সাদা দল’-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ২০২১ সালে তিনি সাদা দলের প্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পদে নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১২ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে