স্ট্রিম প্রতিবেদক

ইরানের ওপর সামরিক হামলা এবং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে রোববার (১ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি জামায়াতের নায়েবে আমীর ও নবনির্বাচিত সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেন, ‘ইরান একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এই ন্যাক্কারজনক হামলা কেবল একটি দেশের বিরুদ্ধে নয়; বরং বিশ্ব গণতন্ত্র, মানবাধিকার ও মানবতার বিরুদ্ধে আঘাত। যারা গণতন্ত্রের ফেরি করেন, তারাই আজ একটি স্বাধীন দেশের সার্বভৌমত্ব লুণ্ঠন করছেন। অবিলম্বে এই যুদ্ধ বন্ধ করে জাতিসংঘ এবং ওআইসিকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলবে। এ সময় তিনি নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আত্মার মাগফিরাত কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান চুয়াডাঙ্গায় জামায়াত কর্মী হাফিজুর রহমানের হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ‘হত্যাকাণ্ড ও সন্ত্রাস চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনি কোনো নির্দিষ্ট দলের নন, আপনি দেশের মন্ত্রী। অবিলম্বে হাফিজুর রহমানের খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় রাজপথে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে।’
জামায়াতের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ বলেন, ‘১৯৭৯ সাল থেকেই ইরানকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। এক খামেনিকে হত্যা করে এই আদর্শকে মুছে দেওয়া সম্ভব নয়। আমরা দাবি জানাচ্ছি, আসন্ন পার্লামেন্ট অধিবেশনে ইরানের ওপর এই হামলার বিরুদ্ধে সরকার যেন নিন্দা প্রস্তাব গ্রহণ করে।’
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা সাম্রাজ্যবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

নোয়াখালীর সেনবাগে প্রকাশ্য স্থানে গাঁজা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আরাফাত হোসেন ফাহিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
২২ মিনিট আগে
রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (১০ জুন) রাতে লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা রাস্তার মাথা এলাকায় থেমে থাকা ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছে। স্থানীয়সহ আহত হয়েছেন আরও আটজন। তাদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে যুবদল নেতা মনির খানের (৩৮) মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের সঙ্গে স্বজনের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন।
১০ ঘণ্টা আগে