স্ট্রিম প্রতিবেদক
বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে মালয়েশিয়া শ্রমবাজার খোলার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।
এ সময় তিনি বলেন, ‘মালয়েশিয়া শ্রমবাজারটি আমাদের জন্য ভালো একটি বাজার। সেখানে আমাদের প্রায় ২০ লাখ লোক থাকে। কিন্তু বাজারটিতে অতীতে অনেক কেলেঙ্কারি হয়েছে। সিন্ডিকেশনের মাধ্যমে ৮৫ হাজারে যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা সেখানে তার কাছ থেকে নেওয়া হয়েছে ৬ লাখ থেকে ৭ লাখ টাকা। আমি এই গণতান্ত্রিক সরকারকে অনুরোধ করব হাত দেন, ভেঙে দেন সিন্ডিকেট। খুলে দেন দুয়ার, চলে যাক শ্রমিক মাত্র ৮৫ হাজার টাকায়।’
তিনি আরও বলেন, ‘এই চেইনটা ভেঙে দেন, খানখান করে দেন। চেইন রেখে মলম দিলে আমাদের কোন লাভ হবে না বারবার ফুসকা উঠতেই থাকবে। তবে মালয়েশিয়াই শুধু প্রবলেম না প্রবলেম সর্বত্র।’
প্রবাসীদের জন্য বাজেটে বিশেষ কোন উদ্দ্যোগ নেই জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ‘এই বাজেটে প্রবাসীদেরকে আস্থায় আনার সম্মানিত করার বিশেষ কোন উদ্যোগ আমি লক্ষ্য করিনি। সেই আলোচনায় আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রবাসীরা সরকারি দলেরও নয় বিরোধী দলেরও নয় তারা বাংলাদেশের।’
এ সময় মুক্তিযোদ্ধাদের ভাতার সঙ্গে জুলাই যোদ্ধা ও ১৭ বছরের নির্যাতিত নেতাদের জন্য ভাতা চেয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাজেটে ‘৭১ এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের পূর্বের ভাতাটা বহাল রাখা হয়েছে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমি অনুরোধ করব সকলেরটা বৃদ্ধি করে দেন।’
তিনি আরও বলেন, ‘এর পাশাপাশি গত সাড়ে ১৭ বছরে যত মানুষ জুলুমের শিকার হয়েছে তাদেরকে মজলুমের তালিকায় এনে তাদের বিষয়কে বিবেচনায় আনা দরকার। একইসঙ্গে জুলাই যোদ্ধাদের সম্মান দেখিয়ে তাঁদের জন্য নতুন কিছু যোগ করা দরকার। তাহলে এই দেশের মায়েদের গর্ভে বেশি বেশি করে বীর জন্ম নেবে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে