স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদে সংবিধান সংস্কারবিষয়ক বিশেষ কমিটির প্রস্তাব করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ বুধবার (২৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই প্রস্তাব তুলে ধরেন তিনি।
আইনমন্ত্রী বলেন, সংসদের কার্যপ্রণালি বিধির ২৬৬ নম্বর বিধি অনুযায়ী ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা ঠিক করা হয়েছে। এতে বিএনপি, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ১২ জনের মধ্যে বিএনপি থেকে সাতজন এবং অন্যান্য দল থেকে পাঁচজনকে রাখা হয়েছে।
তিনি আরও জানান, বিরোধীদলের পক্ষ থেকে পাঁচজনের নাম পাওয়া গেলে কমিটি গঠন করে সংবিধান সংশোধন ও ‘জুলাই সনদ’কে সামনে রেখে এগিয়ে যেতে চায় সরকার।
আইনমন্ত্রীর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জামায়াত আমির ও বিরোধীদলের নেতা শফিকুর রহমান জানান, এই বিষয়ে চিফ হুইপ তাঁর সঙ্গে কথা বলেছেন। তবে এ বিষয়ে তাঁদের মধ্যে আলোচনার অবকাশ রয়েছে। কারণ এখানে একটি ‘কনসেপচুয়াল ডিফারেন্স’ বা ধারণাগত পার্থক্য আছে।
জামায়াত আমির বলেন, ‘আমরা চেয়েছি সংস্কার, কিন্তু এখানে সংশোধনের প্রস্তাব এসেছে। এই জায়গায় আগেও মতপার্থক্য ছিল, এখনও রয়েছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে পরে মতামত জানাব।’

.png)

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়।
২৮ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে একটি ট্রাকভর্তি ২৪ টন সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই সার ভারতে পাচারের উদ্দেশ্যে মজুত করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজিবি।
২ ঘণ্টা আগে
দেশের ৬৪টি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকির জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের দায়িত্ব দিয়েছে সরকার।
৫ ঘণ্টা আগে
সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজি অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত অপর একজনকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে