হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৬: ৫৫
স্ট্রিম গ্রাফিক

হামের উপসর্গ নিয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৩০৬ জন।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গে দেশে ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৮৬ এবং সন্দেহজনক হামে ৪৪২ জন। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী ৮ হাজার ৬২২ জন এবং সন্দেহজনক হামের রোগী দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৬৯ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৫৫৮ জন ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ২০৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৪৬ হাজার ২১৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

সম্পর্কিত