স্ট্রিম সংবাদদাতা

কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় পাঁচ দিনের ব্যবধানে আবারও স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপাশে মিয়ানমারের অভ্যন্তরের চাকমাকাটা এলাকায় মো. ইউনুছ (২৫) নামে একজন আহত হন।
ইউনুছ উখিয়ার ক্যাম্প-১৯-এর বাসিন্দা। বিস্ফোরণের পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ (সীমান্তবিহীন চিকিৎসক দল) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শান্তনু ঘোষ জানান, আহত ইউনুছের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এর আগে ১০ এপ্রিল একই সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হন। মাছ ধরতে গিয়ে মাইনের ওপর পা পড়লে তাঁর এক পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ও অন্য পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (৬৪ বিজিবি) তখন এই তথ্য নিশ্চিত করেন।
উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, খাদ্যসংকট ও জীবিকার তাগিদে অনেক রোহিঙ্গা ঝুঁকি নিয়েই সীমান্ত এলাকায় যাতায়াত করছেন। কিন্তু মাত্র পাঁচ দিনের ব্যবধানে দুই রোহিঙ্গার যুবকের পা বিচ্ছিন্ন হওয়ায় সীমান্ত এলাকায় আতঙ্ক তৈরি করছে।
বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, মিয়ানমারের অভ্যন্তরে শূন্যরেখার ওপারে মাইন পুঁতে রাখা হয়েছে। এটা সীমান্তে চলাচলকারীদের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। রোহিঙ্গাদের সীমান্তে না যাওয়ার জন্য নিয়মিত সতর্কতা জারি ও মাইকিং করা হচ্ছে।

.png)

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
১ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১৩ মিনিট আগে
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গড়ে তোলা রাজীব শাহের ‘নবাবপাড়া’ গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও গণপূর্ত অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়।
২৯ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক কিশোরকে তুলে নিয়ে নির্যাতনে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪০) পিটুনিতে নিহত হয়েছেন। পরে তাঁর বসতঘরে আগুন ধরিয়ে দেয় এলাকার বিক্ষুব্ধরা। তবে বাড়িতে হামলায় ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ও স্থানীয় ইউপি সদস্য নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ করেছে নিহতের ছেলে।
৩১ মিনিট আগে