স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আবার ১০০ টি বুথ বাড়ানো হয়েছে। ফলে ৭১০ থেকে বেড়ে বুথের সংখ্যা দাঁড়িয়েছে ৮১০টিতে। গতকাল শনিবার রাতে প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুরুতে বুথের সংখ্যা ছিল ৫০০টি। গত ৩০ আগস্ট সে সংখ্যা বাড়িয়ে ৭১০ করা হয়।
গতকালের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'মোট ৮টি ভোটকেন্দ্রে সর্বশেষ বুথের সংখ্যা ৮১০টি। এই বুথ সংখ্যায় সকল ভোটার উপস্থিত হলেও এবং একজন ভোটার গড়ে ১০ মিনিট সময় নিলেও কোনোরকম বিঘ্ন ছাড়াই সকল কেন্দ্রে নির্ধারিত সময় বিকাল ৪টার মধ্যে ভোটদান সম্পন্ন হওয়া সম্ভব।'
বিকেল ৪টার মধ্যে যে সব শিক্ষার্থী লাইনে দাঁড়াবেন, তাঁরা সবাই ভোট দিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়৷ সেইসাথে বলা হয়, নির্বাচনের দিন শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নিয়মিত শিডিউলের বাইরে অতিরিক্ত বাস চলবে।
প্রসঙ্গত, গত ২৯ জুলাই তফসিল ঘোষণার সময় ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণের কথা থাকলেও পরে বিভিন্ন প্যানেলের দাবির মুখে ভোটকেন্দ্র বাড়িয়ে আটটি করা হয়।
এর মধ্যে কার্জন হলে ভোট দেবেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দেবেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।
ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট দেবেন (টিএসসি) রোকেয়া হলের শিক্ষার্থীরা। ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ ও ভূতত্ত্ব বিভাগে ভোট দেবেন যথাক্রমে শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। সিনেট ভবন ভোট দেবেন স্যার এএফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।
এ ছাড়া উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা।
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ভোটের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে