স্ট্রিম সংবাদদাতা

খাগড়াছড়িতে মারমা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গুইমারা উপজেলায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ।
আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পুলিশের পক্ষ থেকে নিহতদের পরিচয় জানানো হয়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, নিহত তিনজন হলেন—গুইমারা রামসু বাজার এলাকার আলাকাই মারমার ছেলে তৈইচিং মারমা (২০), আমতলী পাড়ার থুহলাঅং মারমার ছেলে আথুইপ্রু মারমা (২১) ও চেংগুলি পাড়ার হাসু মারমার ছেলে আখ্রাউ মারমা (২২)।
এদিকে, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ জানিয়েছেন, নিহতদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, খাগড়াছড়িতে গত ২৩ সেপ্টেম্বর মারমা এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘিরে বিক্ষোভ ও সংঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে রোববার (২৮ সেপ্টেম্বর) জেলার গুইমারা উপজেলায় তিন পাহাড়ি নিহত এবং সেনা ও পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। বর্তমানে সেখানে ১৪৪ ধারা জারি আছে। আর ওই স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এ মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে পুলিশ তাকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে