স্ট্রিম প্রতিবেদক

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদরাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। যা গতবছর ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সেই হিসাবে পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ।
এদিকে জিপিএ ৫ এর সংখ্যাও কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৪ সালে জিপিএ ৫ পেয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। ২০২৫ সালে জিপিএ ৫ এর সংখ্যা ৩৯ হাজার ৯৭ জন। সেই হিসাবে জিপিএ ৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।
গত ২৬ জুন শুরু হয় এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা। ১১টি শিক্ষা বোর্ডের ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এবার পরীক্ষার ফরম পূরণ করেছিলেন।
চলতি বছর ৯টি সাধারণ বোর্ডে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের চেয়ে ৭২ হাজার ৮৮৩ জন কম। ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী ১ হাজার ৬০৫টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের চেয়ে ১ হাজার ৯৭৪ জন কম। ২ হাজার ৬৮২টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৪৫৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন।
আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন, যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম। ১ হাজার ৮২৪টি প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থী ৭৩৩টি কেন্দ্রে এ পরীক্ষায় বসেন।
ফলাফলের এমন বিপর্যয়ের বিষয়ে আগেই আভাস দিয়েছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক খন্দোকার এহসানুল কবির। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘যেমন পরীক্ষা শিক্ষার্থীরা দিয়েছেন, তেমনই ফল পাবেন। এসএসসির মত উচ্চমাধ্যমিকেও আমরা প্রধান পরীক্ষকদের বলেছিলাম, গ্রেস মার্কিং বা ভালো গ্রেডের জন্য দয়া করে যেন খাতায় বাড়তি নম্বর না দেওয়া হয়। তাই যে পরীক্ষার্থী খাতায় যেমন লিখেছেন, তেমনই নম্বর পাবেন।’

.png)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) প্রশাসনিক কর্মকর্তা বদলি এবং নতুন যোগদান নিয়ে হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ঢামেকের প্রশাসনিক ব্লকে এ ঘটনা ঘটে। এরপরই হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
৪০ মিনিট আগে
বাগেরহাটের ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে রাখা একটি অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সের পাশে রাখা ৯টি মোটরসাইকেলও পুড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্সচালক ফরিদুল ইসলাম (৫৫) আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালের পুরোনো ভবনের সামনে এই ঘটনায় ঘটে।
১ ঘণ্টা আগে
সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও একজন নষ্ট, পচে যাওয়া মানুষ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
সুনামগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দিন চৌধুরীর সম্পদ আত্মসাতের অভিযোগে তিন সৎভাইসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এমপির স্ত্রী পারভিন আক্তার। এমপির অসুস্থতার সুযোগে তাঁর গলায় দা ঠেকিয়ে সৎভাইয়েরা বাড়িসহ সম্পত্তির দলিল রেজিস্ট্রি করেছেন বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।
২ ঘণ্টা আগে