স্ট্রিম প্রতিবেদক

দেশ-বিদেশের ফুটবল মাঠ দাপিয়ে বেড়ানো ঠাকুগাঁওয়ের পীরগঞ্জের প্রত্যন্ত গ্রাম জনগাঁওয়ের মেয়েরা বুধবার এসেছিলেন ঢাকা স্ট্রিম অফিসে। জনগাঁও নারী ফুটবল একাডেমির তিনজন এখন জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব-১৭ দলের খেলোয়াড়। তাঁরা হলেন— মেঘলা রানী, সুরভী রানী ও জবা রানী। মেঘলা জাতীয় নারী ফুটবল দলের গোলকিপার। তাঁরা তিনজনই এখন ভুটানে। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে খেলছেন তাঁরা।
এদিকে, একাডেমির প্রতিষ্ঠাতা মোহন রায় তাঁর একাডেমির মেয়েদের নিয়ে রাজধানীর আর্মি স্টেডিয়ামে খেলোয়াড় নির্বাচনের একটি ট্রায়াল অনুষ্ঠানে এসেছিলেন। এরই এক ফাঁকেই তাঁরা ঢাকা স্ট্রিমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল রানার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে যান।
কথা প্রসঙ্গে জানালেন তাঁর স্বপ্ন ও সংগ্রামের কথা। কীভাবে সমাজের কটাক্ষ উপেক্ষা করে তিনি এগিয়ে চলেছেন মেয়েদের ফুটবল দল নিয়ে।
মোহন রায় নিজেও একজন ফুটবলার ছিলেন। তাঁরও স্বপ্ন ছিল জাতীয় দলে খেলার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি। এক সময় ভাবলেন, নিজে পারেননি তো কী হয়েছে, জাতীয় দলে খেলার অন্য কারো স্বপ্ন পূরণে সহায়তা করবেন। এর মধ্য দিয়ে নিজের অপূর্ণতা কিছুটা হলেও ঘুচবে। সেই স্বপ্ন থেকেই ২০২১ সালে প্রতিষ্ঠা করেন জনগাঁও নারী ফুটবল একাডেমি।
মোহন রায় জানালেন, জনগাঁও নারী ফুটবল একাডেমি শুধু ফুটবল নয় বরং শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতির মূলমন্ত্র নিয়ে এগিয়ে চলেছে। খেলোয়াড়দের ফুটবলের পাশাপাশি অ্যাথলেট প্রশিক্ষণও দেওয়া হয়।
একাডেমির মেয়েরা তাঁদের সংগ্রামের কথা জানাতে গিয়ে বলল, মেয়ে হয়ে কেন ছোট প্যান্ট ও জিন্সের ছোট কাপড় পরে ফুটবল খেলবা— লোকে এ ধরনের আরও নানা কটূ কথা বলত আমাদের। কিন্তু আমরা তাদের কথায় কর্ণপাত না করে স্বপ্ন পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের আশা, এখান থেকে দক্ষ খেলোয়াড় হয়ে সকলেই একদিন জাতীয় দলে খেলবে। যাঁরা আমাদের নিয়ে নানা খারাপ কথা বলছে, তাঁরাই একদিন আমাদের সুনাম করবে।
মোহন রায় জানান, আগে মানুষ বেশি কটূ কথা বললেও এখন কমে এসেছে। মেয়েদের সাফল্য দেখে এখন অনেক পরিবারের অভিভাবক নিজেরাই তাঁদের মেয়েদের একাডেমিতে নিয়ে আসছেন।
ঢাকা স্ট্রিম অফিসে মোহন রায়ের সঙ্গে ছিলেন জনগাঁও ফুটবল একাডেমির প্রচার সম্পাদক স্মরণ চন্দ্র বর্মণ। খেলোয়াড়দের মধ্যে ছিলেন টুম্পা রানী, রুমি রানী, তুলী রানী, শাহনাজ আক্তার, অনিকা সরেণ, আরতি রানী।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে