স্ট্রিম ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের পর এবার পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর শেহরিন আমিন মোনামি ভুঁইয়া। আজ সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে শেহরিন আমিন মোনামি লেখেন, শিক্ষকতা পেশার সাত বছরে প্রশাসনিক দায়িত্ব নেওয়ার ইচ্ছা তাঁর কখনো ছিল না। তবে ২০২৪ সালের ২৮ আগস্ট প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ তাঁকে সহকারী প্রক্টরের দায়িত্ব পালনের আহ্বান জানালে তিনি তা গ্রহণ করেন।
নতুন বাংলাদেশকে ঘিরে সবার মতো তাঁরও অনেক আশা ও স্বপ্ন ছিল উল্লেখ করে আরও লিখেছেন, নিজের দেশ ও নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য কাজ করার সুযোগকে তিনি সৌভাগ্য হিসেবে দেখেছিলেন।
পোস্টে শেহরিন আমিন মোনামি অধ্যাপক সাইফুদ্দীন আহমেদের নেতৃত্বের প্রশংসা করেন। তিনি বলেন, গত দুই বছরে তাঁর কাছ থেকে শিখেছেন কীভাবে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে কাজ করতে হয়, উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে হয় এবং আত্মসম্মান অটুট রাখতে হয়।
দায়িত্ব পালনের সময়ে তাঁরা শিক্ষার্থীদের প্রতি সহমর্মী থাকার চেষ্টা করেছেন দাবি করে মোনামি আরও লিখেছেন, দায়িত্ব পালনের এই মেয়াদে কি করতে পেরেছি, কতটা সফল ছিলাম; এসব হিসাব করবো না। সত্যি বলতে, আমি জানিও না। আমি কেবল জানি একজন অসাধারণ মানুষের নেতৃত্ব, চমৎকার একটি টিমের সঙ্গে একটা অভাবনীয় অভিজ্ঞতা আমার হয়েছে।
ফেসবুক পোস্টের শেষ অংশে আলোচিত এই শিক্ষিকা নতুন প্রক্টর ও তাঁর টিমকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে দায়িত্ব পালনে তাঁদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
এর আগে গতকাল রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে তাঁর স্থলে চারুকলার সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে (ইসরাফিল রতন) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে