স্ট্রিম প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় একজনকে গুলি ও দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন ডিজিটাল সাক্ষ্যপ্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষকে পাঁচ সপ্তাহের সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে আগামী ৯ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) দুপুরে ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন প্রসিকিউটর শাইখ মাহদী। এ সময় চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম ও তারেক আবদুল্লাহসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন।
উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি আজ বুধবার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল।
শুনানিতে মামলাটির রায় ঘোষণার পর্যায় থেকে পিছিয়ে নতুন করে ডিজিটাল তথ্যপ্রমাণ দাখিলের আরজি জানায় রাষ্ট্রপক্ষ। এ জন্য তারা আদালতের কাছে চার সপ্তাহের সময় চায়।
অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন। তিনি শুনানির প্রস্তুতির জন্য আদালতের কাছে ছয় সপ্তাহের সময় চান। একই সঙ্গে এ মামলায় গ্রেপ্তার একমাত্র আসামি, রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারের জামিন আবেদন করেন তিনি।
আসামিপক্ষের আইনজীবী আদালতকে বলেন, তাঁর মক্কেল ১৫ মাস ধরে কারাগারে আছেন। তাঁর একটি সন্তান রয়েছে এবং তিনি সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ বিবেচনায় তাঁর জামিন মঞ্জুর করা হোক।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল জানান, মামলাটি চূড়ান্ত পর্যায়ে থাকায় এই মুহূর্তে আসামির জামিন দেওয়ার কোনো সুযোগ নেই। এরপর আদালত নতুন তথ্যপ্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষকে পাঁচ সপ্তাহের সময় মঞ্জুর করে ৯ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
প্রসঙ্গত, এ মামলায় চারজন আসামি পলাতক রয়েছেন। তাঁরা হলেন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান এবং একই থানার সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়া।

পাবনা জেলা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে চাটমোহর উপজেলা সদরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৪৪৪ বছরের পুরনো ঐতিহাসিক চাটমোহর শাহী মসজিদ। ১৫৮১ খ্রিষ্টাব্দে সম্রাট আকবরের শাসনামলে নির্মিত এই মসজিদটি কেবল একটি উপাসনালয় নয়, বরং বাংলার স্থাপত্য বিবর্তনের এক অমূল্য দলিল হিসেবে স্বীকৃত।
৯ মিনিট আগে
চট্টগ্রামের ঐতিহাসিক আন্দরকিল্লা শাহী জামে মসজিদে প্রতিদিনের ইফতার আয়োজন যেন এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে। মোগল আমলের স্থাপত্যশৈলী আর পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মসজিদে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচ হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। গত ২৫ বছর ধরে চলে আসা এই গণ-ইফতার এখন চট্টগ্রামের অন্যতম প্রধান ধর্মীয়
২৩ মিনিট আগে
দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে বাণিজ্যিকীকরণের বৃত্ত থেকে বের করে জনসেবামুখী কাঠামোয় ফিরিয়ে আনা, আমদানিনির্ভরতা কমানো এবং সাশ্রয়ী ও জবাবদিহিমূলক নীতি প্রণয়নের দাবি উঠেছে। আর বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তাকে কেবল উৎপাদন ক্ষমতার প্রশ্ন হিসেবে না দেখে ভোক্তার অধিকার, ন্যায্যমূল্য ও সুশাসনের প্রশ্ন হিসেবে
২৭ মিনিট আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়িয়া পূর্বভাটিপাড়া গ্রামে ছিমছাম গ্রামীণ পরিবেশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন একগম্বুজ বিশিষ্ট ‘খানবাড়ি জামে মসজিদ’। প্রায় আড়াইশ বছরের ইতিহাস বুকে ধারণ করা এই স্থাপনাটি আজও তার স্থাপত্যশৈলী আর নান্দনিক কারুকাজ দিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করছে।
৩১ মিনিট আগে