স্ট্রিম প্রতিবেদক

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সোভিয়েত ইউনিয়নের সেনাদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে রাশিয়ান হাউস ইন ঢাকার উদ্যোগে রাজধানীর ধানমন্ডি লেক এলাকায় এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘গার্ডেন অব মেমোরি কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বাংলাদেশ ও রাশিয়ার জনগণের মধ্যে বন্ধুত্বের প্রতীক এবং পরিবেশ রক্ষায় দায়বদ্ধতার প্রতিফলন।’
ডিএসসিসি প্রশাসক জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সরকার আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে রাজধানীতে ৩ লক্ষ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
‘গ্রেট প্যাট্রিয়টিক ওয়ারের’ (১৯৪১-১৯৪৫) ৮১তম বিজয়বার্ষিকী উপলক্ষে ‘গার্ডেন অব মেমোরি’ এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার রাশিয়া দূতাবাসের মিনিস্টার-কাউন্সেলর ভিয়াচেস্লাভ সেন্টিউরিন। আয়োজনে সভাপতিত্ব করেন রুশ হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়।
উল্লেখ্য, ‘গার্ডেন অব মেমোরি’ কর্মসূচির আওতায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে স্মৃতি সংরক্ষণে এই গাছ রোপণ করা হয়।

.png)

রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৮ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১০ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১০ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভার আশুলিয়ায় চাঁদার জন্য নারীসহ তিনজনকে পাঁচ ঘণ্টা জিম্মি করার অভিযোগ উঠেছে। খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায় জিম্মিকারীরা।
১০ ঘণ্টা আগে