স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ সরকারের আমলের হত্যা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও ব্যবসায়ী খিজির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত ১১টার দিকে বড়লেখা শহর থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। শনিবার (২০ জুন) দুপুরে আদালতের মাধ্যমে খিজিরকে কারাগারে পাঠায় পুলিশ।
২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতে ইসলামীর তৎকালীন নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায় ঘোষণার পর বড়লেখায় সংঘাতে জামায়াতকর্মী লোকমান আহমদ নিহত হন।
এ ঘটনায় খিজির আহমদসহ ৬৫ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করে পুলিশ।
খিজির আহমদের ছোট ভাই তারেক আহমদ বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে কাতারে ব্যবসা করছেন। ৫ আগস্টের পর থেকে নিয়মিত দেশে আসা-যাওয়া করছেন। ২০১৩ সালের একটি রাজনৈতিক মামলার ওয়ারেন্ট দেখিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বড়লেখা উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, খিজির আহমেদ জননন্দিত নেতা। অতীতে তিনি পৌরমেয়র নির্বাচনে বিপুল ভোট পেলেও তৎকালীন স্বৈরাচার সরকার বিজয় ছিনিয়ে নিয়েছিল। বর্তমানে অনেক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সময়ে পুলিশ অতি উৎসাহী হয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। আমরা খিজিরের দ্রুত মুক্তি দাবি করছি।
বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, পরোয়ানার ভিত্তিতে খিজির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে তাঁকে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে