স্ট্রিম প্রতিবেদক

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক, বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার (৯০) মারা গেছেন। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর ২টা ৪৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
যতীন সরকারের পরিবারের ঘনিষ্ঠজন ও স্থানীয় সাংবাদিক সঞ্জয় সরকার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
১৯৩৬ সালের ১৮ আগস্ট (১৩৪৩ সালের ২ ভাদ্র) যতীন সরকারের নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বহু গবেষণা গ্রন্থের রচয়িতা। এর মধ্যে ২০০৫ সালে প্রকাশিত ‘পাকিস্তানের জন্ম মৃতু-দর্শন’ একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা। বইটি পরের বছর ‘প্রথম আলো বর্ষসেরা বই ১৪১১’ এর মর্যাদা পায়।
প্রাবন্ধিক যতীন সরকারকে ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। এর আগে গবেষণা ও প্রবন্ধের জন্য ২০০৮ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এ ছাড়া বাংলা একাডেমি তাঁকে ‘ড. মুহাম্মদ এনামুল হক স্বর্ণ পদক’ দেয়।
দেশের একজন অগ্রগণ্য প্রগতিবাদী চিন্তাবিদ ও লেখক হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন যতীন সরকার। ময়মনসিংহ শহরের নাসিরাবাদ কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন দীর্ঘদিন। চাকরির সুবাদে ১৯৬০ এর দশক থেকেই ময়মনসিংহের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। দীর্ঘদিন তিনি সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ছিলেন। ২০০৭ সালে তিনি ‘সমাজ, অর্থনীতি ও রাষ্ট্র’ নামে একটি পত্রিকাও সম্পাদনা শুরু করেছিলেন।
যতীন সরকার এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর জীবন নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেন তানভীর মোকাম্মেল। ২০০৬ সালে এটি মুক্তি পায়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে