স্ট্রিম প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৭৮ জন। এ নিয়ে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ হাজার ৫০৯ জনে।
এর আগে গতকাল ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছরে একদিনে সর্বোচ্চ ৯ জন মারা যায়। স্বাস্থ্য অধিদপ্তর রোববার যে ১২ জনের মৃত্যুর তথ্য দিয়েছে, তাদের মধ্যে শনিবার মারা যাওয়া তিনজন আছেন। অর্থাৎ সবশেষ ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও (৭৪০ জন) একদিনে সর্বোচ্চ ছিল।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ২ জন মারা গেছেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে বরগুনার শের-ই-বাংলা মেডিকেল কলেজে। অন্যজন মারা গেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজে। মৃত ব্যক্তিদের মধ্যে এক জন কিশোর, অপরজন নারী। মৃতদের বয়স যথাক্রমে ১৫ ও ৬২ বছর।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৫৯ জনের মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে। এর আগে জুলাই মাসে ৪১ জনের প্রাণ কেড়েছিল মশাবাহিত রোগটি।
এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন, জুনে ১৯ ও আগস্টে ৩৯ জন মারা যান। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জুলাই মাসে সবচেয়ে বেশি ১০ হাজার ৬৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে মাসে ১৭৭৩, জুনে ৫৯৫১ ও আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। আর চলতি মাসের ২২ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৩৩ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ২০০ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এ ছাড়া ঢাকা বিভাগে ১১৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩, চট্টগ্রাম বিভাগে ৯০, খুলনা বিভাগে ২৫, রাজশাহী বিভাগে ৫৫, রংপুর বিভাগে ১০, বরিশাল বিভাগে ১৪৯ এবং সিলেট বিভাগে তিন জন রোগী ভর্তি হয়েছেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৪ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে