স্ট্রিম প্রতিবেদক

রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খোঁড়া গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো যায়নি। প্রায় ৩২ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে তানোর স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
গত বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপ বসানোর জন্য খনন করার ৮ ইঞ্চি ব্যাসার্ধের একটি গর্তে পড়ে যায় ২ বছর বয়সী শিশু সাজিদ। এ দিন দুপুর ২টার দিকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। অভিযানে একে একে যোগ দেয় ৮টি ইউনিট।
শিশুটিকে উদ্ধারে সরু ওই গর্তের পাশে এক্সকাভেটর দিয়ে মাটি খোড়া হয়। তবে আজ বৃহস্পতিবার প্রায় ৪২ ফুট পর্যন্ত মাটি খনন করেও শিশুটিকে পাওয়া যায়নি। পরে আরও মাটি খোড়া হয়। এরপর প্রায় ৪৫ ফুট মাটি খোড়ার পর শিশুটিকে পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক সদস্য।
শিশু সাজিদ উপজেলার কলমা ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২১ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে