স্ট্রিম সংবাদদাতা

উসকানিমূলক বক্তব্য দেওয়ায় চুয়াডাঙ্গা-২ (দামুড়হুদা, জীবননগর ও সদরের একাংশ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রুহুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান জীবননগর সিভিল জজ আদালতের বিচারক নাসির হুসাইন গত মঙ্গলবার এ নোটিশ দেন।
নোটিশে প্রার্থী রুহুল আমিনকে ১৯ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বিচারিক কমিটির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গত ১২ জানুয়ারি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় দলীয় এক কর্মশালায় বক্তব্যে রুহুল আমিন বলেন, ‘সামনে ১২ তারিখ (সংসদ নির্বাচন) একটি লড়াই হবে, এই লড়াইয়ে যারা মরার জন্য যাবে তারাই জিতবে, এই লড়াইয়ে যারা রক্ত ঝরানোর জন্য যাবে তারাই জিতবে। আর এই লড়াইয়ে যারা বাঁচতে যাবে তারা হেরে যাবে।’
তিনি আরও বলেন, ‘খালি হাতে আমরা ভোট সেন্টার পাহারা দেব না। বাঁশের লাঠিতে তেল মাখাবেন ১১ তারিখ পর্যন্ত; সুন্দর করে রেখে দেবেন ভোট সেন্টার পাহারা দেওয়ার জন্য। আল্লাহ তিতুমীরের বাঁশের কেল্লার মতো আমাদের বিজয় দান করুক। মানুষের আশা-আকাঙ্ক্ষাকে দান করার জন্য জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লাকে বিজয় দান করুক।’
রুহুল আমিনের ওই বক্তব্যের দিনই একই আসনে বিএনপির প্রার্থী মাহমুদ হাসান খানের প্রধান নির্বাচনী এজেন্ট এম এ সবুর এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেনের কাছে লিখিত অভিযোগ দেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে চিঠি দেওয়া হয়। এরপর সিভিল জজ নাসির হুসাইনের সই করা নোটিশে বলা হয়েছে, ভিডিও পর্যালোচনায় প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
এ বিষয়ে জামায়াতের প্রার্থী রুহুল আমিন বলেন, ১২ জানুয়ারি বক্তব্যের মূল কথা ছিল, আমরা ভোট চুরি করব না, কাউকে করতেও দেব না। যারা নির্বাচনে ভোট চুরি করতে আসবে, তাদের প্রতিহত করব। তবে প্রতিহত তো খালি হাতে হবে না, এজন্য বাঁশের লাঠি কেটে রেখে দিতে বলেছিলাম।
তাঁর দাবি, এই বক্তব্য দলের কর্মীদের সহিংসতায় উদ্বুদ্ধ করতে নয়। কাউকে ভয়ভীতি দেখানোর জন্যও নয়। একটি সুষ্ঠু–সুন্দর নির্বাচন করার জন্য তাদের পরিকল্পনামাত্র।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৭ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৯ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৪৪ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে