স্ট্রিম ডেস্ক

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশে জ্বালানি খাতে সংকট দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানি দেশের জাতীয় জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই জ্বালানির উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ঢাকায় ‘আধুনিক নবায়নযোগ্য জ্বালানি প্রশিক্ষণ কেন্দ্র’ চালু করেছে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই)।
সম্প্রতি ইনস্টিটিউটের পূর্বাচল ক্যাম্পাসে জার্মান উন্নয়ন সংস্থা জিআইজেড (জিআইজেড) বাস্তবায়িত ‘স্কিলস ডেভেলপমেন্ট ফর সাসটেইনেবল এনার্জি সলিউশনস-স্কিলস৪এসই’ প্রকল্পের মাধ্যমে এই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (এসআরইডিএ) চেয়ারম্যান মুজাফফর আহমেদ।
জিআইজেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, বাংলাদেশ সরকার দেশে টেকসই জ্বালানি সম্প্রসারণের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তিগত দক্ষতা-প্রশিক্ষণ কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
২০২৫ সালের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালায় ২০৪০ সালের মধ্যে জাতীয় বিদ্যুৎ সরবরাহের ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক পর্যায়ে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অর্জনের জন্যেও দেশে ব্যাপকভাবে টেকসই জ্বালানির প্রসার প্রয়োজন বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, এই লক্ষ্য অর্জনে বাংলাদেশের জন্য সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে– সেইসঙ্গে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। জ্বালানি রূপান্তরকে ফলপ্রসূ করার জন্য তাই সময়োপযোগী প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষক প্রয়োজন।
প্রতিষ্ঠানটি বলছে, বিদ্যুৎ খাতে সরকারি ও বেসরকারি খাতে কর্মরত প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি করা বিপিএমআই-এর মূল কাজ। এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সৌর ও বায়ু শক্তিতে শ্রমবাজারের চাহিদা অনুসারে আধুনিক প্রশিক্ষণ প্রদানে বাংলাদেশের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই কেন্দ্রে নবায়নযোগ্য জ্বালানি সিমুলেশন এবং ফোটোভোল্টাইকসের (পিভি) জন্য বিশেষায়িত ল্যাবরেটরি রয়েছে। পাশাপাশি বায়ু শক্তির সম্ভাব্যতা মূল্যায়নের জন্য একটি আবহাওয়া স্টেশনও স্থাপন করা হয়েছে। শুধু অবকাঠামোই নয়, বাংলাদেশ ও জার্মান সরকারের যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কারিকুলামের আধুনিকায়নও করা হয়েছে, এবং আধুনিক সোলার পিভি মডেলিং এবং বায়ু শক্তির সম্ভাব্যতা বিশ্লেষণকে কারিকুলামের অন্তর্ভুক্ত করা হয়েছে।
দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে স্কিলস৪এসই প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে প্রশিক্ষক প্রশিক্ষণ (টিওটি) কর্মসূচির মাধ্যমে ৫২ জন প্রশিক্ষককে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পেশাজীবীদের কাছে উচ্চমানের প্রযুক্তিগত জ্ঞান পৌঁছে দেওয়া যায় বলেও জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে বিপিএমআই-এর রেক্টর মো. সবুর হোসেন তাঁর বক্তব্যে এই কেন্দ্রের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘উন্নত অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধাদি বিপিএমআই-কে দেশের টেকসই জ্বালানি রূপান্তরে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করবে।‘
তিনি আরও উল্লেখ করেন, জাতীয় জ্বালানি নিরাপত্তা ও পরিবেশগত লক্ষ্য অর্জনের জন্য উন্নত প্রযুক্তির সাথে ব্যবহারিক প্রশিক্ষণের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের কাউন্সেলর ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রধান উলরিখ ক্লেপম্যান। তিনি বলেন, ‘টেকসই জ্বালানি রূপান্তর শুধু প্রযুক্তির বিষয় নয়; এর সঙ্গে মানুষ ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে নারী ও তরুণ পেশাজীবীদের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন বাংলাদেশের সবুজ জ্বালানির পথে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই যাত্রাকেই নিশ্চিত করতে চাই। এই প্রশিক্ষণ কেন্দ্রটি এই অঙ্গীকারের-ই প্রতিফলন, যার মাধ্যমে আমরা একটি পরিচ্ছন্ন ও সবুজ অর্থনীতির জন্য প্রয়োজনীয় মানবসম্পদ তৈরির লক্ষ্যে কাজ করতে পারবো।’

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীরকে’ পিটিয়ে ও কুপিয়ে হত্যায় এখনও মামলা হয়নি। শতাধিক মানুষ হামলা চালালেও কাউকে আটকও করা যায়নি। পুরো এলাকা থমথম করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
২৭ মিনিট আগে
খুলনা নগরীর খালিশপুরে তাঁতী দলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১২টার দিকে খালিশপুরের নয়াবাটি এলাকায় নিজের চায়ের দোকানেই হামলার শিকার হন তিনি। নিহত সোনা মিয়া (৩৮) ওই এলাকার আব্দুল জব্বার সরদারের ছেলে।
১ ঘণ্টা আগে
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ভোলা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার রাতে সদর উপজেলার খেয়াঘাট ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
২ ঘণ্টা আগে
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে এক নারীর মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির হাতের কবজিও বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২ ঘণ্টা আগে