স্ট্রিম প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ভবনের সংস্কারকাজ শুরু করেছে প্রশাসন। এ জন্য ভবনে থাকা সাবেক শিক্ষার্থীদের সরঞ্জামাদি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভবনের সংস্কারকাজ শুরু করা হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্কারকাজ সুষ্ঠুভাবে এগিয়ে নিতে ৪৫তম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের জন্য জাকসু ভবনে রাখা সরঞ্জামাদি আগামীকাল (শুক্রবার) দুপুর ১২টার মধ্যে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ দিকে, আজ সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রকৌশল অফিসের প্রধান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক সোহেল আহমেদ জাকসু ভবনের সংস্কারকাজ পরিদর্শনে যান।
এ সময় তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন কার্যালয় ও জাকসু ভবনের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল।
সোহেল আহমেদ বলেন, জাকসু নির্বাচন কমিশন কার্যালয় প্রস্তুত করা হয়েছে। আর আজ থেকে জাকসু ভবন সংস্কারের কাজ শুরু হলো। সংশ্লিষ্টদের আগামী ৩১ আগস্টের মধ্যে জাকসু ভবন প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি, যাতে করে আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটের মধ্য দিয়ে গঠিত জাকসু সদস্যেরা তাঁদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন।
গত ১৮ আগস্ট জাকসু ও হল সংসদের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়। যা শেষ হয়েছে আজ বেলা দুটায়। বিকেল চারটার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ আগস্ট।
মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে এবং বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ ২৬ আগস্ট এবং আপিলের শুনানি ২৭ আগস্ট সকাল ৯টা থেকে বেলা দুইটা পর্যন্ত। আর আপিলের রায় ঘোষণা হবে ২৭ আগস্ট বিকেল চারটায়। এ ছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৮ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল চারটা। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট বিকেল চারটায়। ওই দিন বিকাল ৪টা থেকে ৯ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে