স্ট্রিম প্রতিবেদক

দেশের পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও কৃষি খাতকে টেকসই করতে সরকার পদ্মা ব্যারাজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে সেচের পানি সরবরাহ নিশ্চিত করতে পদ্মা ব্যারাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে তিস্তা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমেও উত্তরাঞ্চলের পানি সংকট নিরসনের পরিকল্পনা রয়েছে।
তিনি উল্লেখ করেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। এতে মাটির নিচের পানির স্তর দ্রুত নেমে যাচ্ছে, যা কৃষি ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
এ প্রেক্ষাপটে সরকার খাল পুনঃখনন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি। তার মতে, এটি শুধুমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং কৃষি উৎপাদন, দুর্যোগ মোকাবিলা এবং পরিবেশ রক্ষার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ।
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব না হলেও সচেতনতা বৃদ্ধি এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে এর ক্ষতি কমানো সম্ভব। পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের সময় পরিবেশের ভারসাম্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি দেশবাসীকে প্রকৃতি রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমিত সম্পদের দেশ হিসেবে টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ অত্যন্ত জরুরি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের ধরপাড়ার সাতাইশ চৌরাস্তায় এই ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভিত্তি প্রস্তর স্থাপনের পর প্রধানমন্ত্রী ইনস্টিটিউট প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন এবং একটি স্মারক বৃক্ষরোপণও করেন।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও সচিব সাইদুর রহমান খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে