স্ট্রিম সংবাদদাতা

বরিশালের আগৈলঝাড়ায় একটি আয়রন সেতু নির্মাণে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্যের বিরুদ্ধে। ঢালাইয়ের সময় বাঁশ ব্যবহারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে এই আয়রন ব্রিজটি নির্মাণ করা হচ্ছে। ৪৫ ফুট দৈর্ঘ্য ও সাড়ে ৫ ফুট প্রস্থের এই ব্রিজের জন্য প্রথম পর্যায়ে দেড় লাখ এবং পরে ঢালাইয়ের জন্য আরও ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এছাড়া স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রায় ৮৫ হাজার টাকা তুলেছেন ইউপি সদস্য সোহেল মোল্লা। বাসিন্দাদের দাবি, ব্রিজের প্রকৃত দৈর্ঘ্য ৫৫ ফুট হওয়ার কথা থাকলেও ঢালাই দেওয়া হয়েছে মাত্র ৪৫ ফুট।
নির্মাণ নীতিমালা অনুযায়ী ব্রিজে ৫ ইঞ্চি পুরু ঢালাই দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে মাত্র সাড়ে ৩ ইঞ্চি। ৮ ইঞ্চি ও ৬ ইঞ্চি ব্যবধানে রড বসানোর নিয়ম থাকলেও প্রায় ১ ফুট পর পর রড ব্যবহার করা হয়েছে। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) ব্রিজের উত্তর পাশে বাঁশের কঞ্চি ব্যবহার করে ঢালাইয়ের কাজ শেষ করা হয়।
স্থানীয় বাসিন্দা হিমু মোল্লা বলেন, ‘আমরা স্বচক্ষে দেখেছি রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই দেওয়া হচ্ছে। কাজ এত নিম্নমানের হয়েছে যে উদ্বোধনের আগেই সেতুটি ভেঙে পড়তে পারে।’ আরেক বাসিন্দা মো. ইদ্রিস জানান, এলাকাবাসী প্রতিবাদ করলেও মেম্বার কোনো কথা শোনেননি।
অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য সোহেল মোল্লা বলেন, ‘৪৫ ফুট ব্রিজের বাইরে কিছু জায়গায় বাঁশ ব্যবহার করা হয়েছে। এটি আমি করিনি, স্থানীয় বাসিন্দারাই করেছেন।’
রত্নপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানান, ব্রিজের জন্য পর্যায়ক্রমে বরাদ্দ দেওয়া হয়েছে; অনিয়ম প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী বলেন, ব্রিজের ঢালাইয়ের বিষয়টি এলজিইডি বিভাগকে জানানো হয়নি, যা নিয়মবহির্ভূত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বণিক বলেন, ‘ভিডিওটি দেখেছি। সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২৯ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩৯ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে