বাসস

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে উদ্ভূত আপিল শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে এই আপিল শুনানি শুরু করেন আইনজীবী শরীফ ভূইয়া।
আদালতে বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল)। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এছাড়া পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী শরীফ ভূইয়া। অপর রিভিউ আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করে ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে পাস হয় ১৯৯৬ সালে। সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন।
পরবর্তী সময়ে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়।
রায়ের পর সরকার ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করা হয়, যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়। একই বছরের ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক এবং আরও এক ব্যক্তি আবেদন করেন। দীর্ঘ প্রক্রিয়া শেষে গত ২৭ আগস্ট আপিল বিভাগ লিভ মঞ্জুর করে ২১ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।
এদিকে, গত বছরের ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ-সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেন।

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামে আক্রান্ত হয়ে ১ এবং উপসর্গ আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১৯ মিনিট আগে
বরেন্দ্র অঞ্চলের আম চাষিদের জন্য ৫ বছরে ১৫ জেলায় ৯৮টি বিশেষ হিমাগার বানাবে সরকার। কৃষি মন্ত্রণালয়ের আগামী ৫ বছরের কর্মপরিকল্পনার নথিতে এই তথ্য পাওয়া গেছে।
৩৩ মিনিট আগে
মালয়েশিয়া শ্রমবাজার থেকে চাকরিচ্যুত হয়ে দেশে ফেরত আসা কর্মীদের পক্ষ থেকে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীকে স্মারকলিপি দেওয়া হয়েছে।
৪৩ মিনিট আগে