স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডল মিলনায়তনে টানা তিন দিন মঞ্চস্থ হলো থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নতুন প্রযোজনা ‘তাবুলা রাসা’। হেনরিক ইবসেনের কালজয়ী নাটক অবলম্বনে নির্মিত এই প্রযোজনায় নারীর প্রতি সহিংসতা এবং সমকালীন সমাজ-রাজনৈতিক সংকট ও বাস্তবতা শৈল্পিক ভঙ্গিতে ফুটে উঠেছে। গত ১০ থেকে ১২ মার্চ প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকটির সফল মঞ্চায়ন দর্শক ও নাট্যবোদ্ধাদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। নাটকটির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন বিভাগের অধ্যাপক ড. আহমেদুল কবির।
নিরীক্ষাধর্মী এই প্রযোজনার ভাবনাসূত্র নির্মিত হয়েছে নরওয়েজীয় কিংবদন্তি নাট্যকার হেনরিক ইবসেনের একাধিক নাটকের নির্বাচিত দৃশ্যের সমন্বয়ে। তাঁর বিখ্যাত নাটক ‘অ্যা ডল'স হাউজ’, ‘পিয়ার গিন্ট’ ও ‘ওয়াইল্ড ডাক’ থেকে নির্বাচিত অংশগুলোকে নৃত্য, সংগীত, শরীরী স্থাপত্য ও স্থান-স্থাপনার সৃজনশীল সমন্বয়ে একটি অখণ্ড রূপ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ক্লাসিক নাট্যরচনার ভেতরে নিহিত মানবিক দ্বন্দ্ব, নারীর প্রতি সহিংসতা, ব্যক্তিস্বাধীনতা এবং সামাজিক সংকটের বিষয়গুলো নতুন নাট্যভাষায় মঞ্চে উঠে এসেছে।
নাটকটির ভাবনা প্রসঙ্গে নির্দেশক ড. আহমেদুল কবির বলেন, “নতুন চিন্তা ও সৃজনশীলতার বিকাশের প্রয়োজনে পৃথিবীর সব ভাষা ও সংস্কৃতির ভান্ডার থেকেই আমরা সমৃদ্ধ হতে পারি। এর মাধ্যমে এক সংস্কৃতির সঙ্গে অন্য সংস্কৃতির নিরন্তর সংলাপ গড়ে ওঠে, যা শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করে।”
তিনি আরও জানান, শিক্ষণ-প্রক্রিয়ার অংশ হিসেবেই এই প্রযোজনাটি নির্মাণ করা হয়েছে। অধ্যাপক কবির বলেন, “হেনরিক ইবসেনের অনেক নাটকই আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। তাঁর নাটকের ভেতরে জীবন, বাস্তবতা, প্রকৃতি ও মানুষের সম্পর্কের যে শক্তিশালী অনুষঙ্গ রয়েছে—সেই বিষয়গুলোই আমরা এই প্রযোজনায় তুলে ধরার চেষ্টা করেছি।”
নাটকের অন্যতম অভিনেতা ও বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রাফিউল রকি জানান, ‘তাবুলা রাসা’ মূলত ইবসেনের তিনটি ভিন্ন নাটকের নির্বাচিত দৃশ্যের পরীক্ষামূলক সংশ্লেষ। এটি তাঁদের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের চূড়ান্ত প্রযোজনার অংশ। এই প্রযোজনার মধ্য দিয়েই ভবিষ্যতে নির্মিত হতে যাওয়া তাঁদের বৃহৎ আকারের মূল প্রযোজনার সূচনা ঘটেছে।
নাট্যসমালোচকদের মতে, ইবসেনের ক্লাসিক নাট্যচিন্তাকে সমকালীন সামাজিক বাস্তবতার সঙ্গে যুক্ত করে নির্মিত ‘তাবুলা রাসা’ কেবল একটি মঞ্চ প্রযোজনা নয়; বরং এটি শিক্ষার্থীদের সৃজনশীল অনুসন্ধান ও নাট্যনিরীক্ষার এক সাহসী প্রয়াস। অভিনয়, শরীরী ভাষা ও সংগীতের সমন্বয়ে প্রযোজনাটি দর্শকের সামনে নতুন এক নাট্যভাষার সম্ভাবনা উন্মোচন করেছে

দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করা হয়েছে। সোমবার (১৫ জুন) বেলা ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তাঁকে তলব করে তীব্র অসন্তোষ জানানো হয়।
৫ মিনিট আগে
দিল্লির ইন্দরা গান্ধী বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে।
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় খাল খনন ও সংস্কার প্রকল্প কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত শ্রমিক দিয়ে খাল খননের কথা থাকলেও কোনো শ্রমিক ছাড়াই এক্সকাভেটর বা ভেকু মেশিন দিয়ে কাজ শেষ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানো হলেও মাসে ৩০ থেকে ৩৫ হাজার টাকা আয় করা মানুষের ওপর চাপ কমবে না বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
১ ঘণ্টা আগে