স্ট্রিম প্রতিবেদক

গোপালগঞ্জে জাতীয় নগারিক কমিটির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মামলা করেছে পুলিশ। এতে ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এই মামলা করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২০ জনকে আটক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ নিয়ে এখন পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার বিষয়ে সদর থানার ওসি জানান, এনসিপির পদযাত্রাকে ঘিরে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে যে সহিংসতা ঘটেছে, সেই ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ ও ৪০০ জন অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে। পুুলিশের পক্ষ থেকে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা করা হয়।
এর আগে ১৬ জুলাই গোপালগঞ্জ শহরে ওই সহিংসতার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত পাঁচজন নিহত হওয়ার খবর বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে দুটার দিকে রমজান মুন্সী (৩২) নামে ওই ব্যক্তির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঘটনার দিন আইনশৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের সঙ্গে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় রমজান মুন্সী গুলিবিদ্ধ হন। সেদিন তাঁকে গোপালগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।
রমজান মুন্সী গোপালগঞ্জ সদর উপজেলার থানাপাড়া এলাকার আকবর মুন্সীর ছেলে। তিনি রিকশাচালক ছিলেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে