স্ট্রিম প্রতিবেদক

সরকারের উন্নয়নমূলক কাজে কেউ দুর্নীতি করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রোববার (১৫ মার্চ) সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে অ্যাটর্নি জেনারেল অফিসের এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
সরকারের কার্যক্রম প্রসঙ্গে আইনমন্ত্রী জানান, সরকার ইতিমধ্যে ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু করেছে। এর ধারাবাহিকতায় এরপর কৃষক কার্ড চালু হবে।
আইনমন্ত্রী আরও বলেন, এসব কাজ করলে দেশ আরও এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত দেশ গড়ার কাজে নেমেছেন। এসব জনকল্যাণমূলক কাজে কেউ দুর্নীতি করে সরকারকে পিছিয়ে দেওয়ার কথা ভাবলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) দুর্নীতির প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী জানান, দুর্নীতির কারণে সেখানে এক প্রসিকিউটরের চাকরি চলে গেছে। চাকরিচ্যুত ওই প্রসিকিউটর আইনজীবী হলে তার লাইসেন্স বাতিলের জন্য বার কাউন্সিলে পাঠাতেন বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অ্যাটর্নি জেনারেল অফিসেও এমন কিছু পাওয়া গেলে সঙ্গে সঙ্গে দুর্নীতির অভিযোগে চাকরিচ্যুত করা হবে।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার ভূঁইয়া এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এছাড়া অ্যাটর্নি জেনারেল অফিসের ডিএজি ও এএজিবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে