স্ট্রিম ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন অভিনয়শিল্পী নুসরাত ফারিয়া। ১৮ মে রবিবার সকালে বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী একটি উড়োজাহাজে ওঠার আগে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার এএইচএম শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান স্ট্রিমকে বলেন, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে এই থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ইমিগ্রেশন চেকপোস্টে এটি ধরা পড়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়।
জুলাই গণঅভ্যুত্থানের সময়কার এক হত্যাচেষ্টার ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছে। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মামলাটি করেন এনামুল হক। তিনি অভিযোগ করেন, আন্দোলন দমন করতে যারা অর্থ ও সহায়তা দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম নুসরাত ফারিয়া।
এই মামলায় শুধু নুসরাত ফারিয়াই নন, আরও ১৬ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন অভিনয়শিল্পী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা ও জায়েদ খান। বাদীর অভিযোগ, এদের দেওয়া অর্থে হামলা ও সশস্ত্র আক্রমণ সংগঠিত হয়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে