স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ মোট ৬১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৯ এপ্রিল) দিনভর পরিচালিত এই অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিভাগের ছয়টি থানা এলাকায় এই অভিযান চালানো হয়। হাতিরঝিল থানা এলাকা থেকে ১৫, মোহাম্মদপুর থেকে ১৪, আদাবর থেকে ১১, শেরেবাংলা নগর থেকে ১০, তেজগাঁও শিল্পাঞ্চল থেকে ৬ এবং তেজগাঁও থানা এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন কিশোর রয়েছে।
অভিযানকালে পুলিশ বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ২ হাজার ইয়াবা ট্যাবলেট, ১টি রিভলবার ও ১টি মোবাইল ফোন।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৭ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে