স্ট্রিম প্রতিবেদক

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঢাকা ছাড়ছে লাখো মানুষ। বাসা, ট্রেন, লঞ্চ—যে যেভাবে পারছেন বাড়ি ফিরছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দপুর থেকে কমলাপুর এলাকা ঘুরে দেখা গেছে, ঘরমুখো মানুষের ঢল নেমেছে। তাঁদের কেউ ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। কেউ আবার শেষ সময়ে দৌড়ে আসছেন।
সুষ্ঠুভাবে ঈদযাত্রা সম্পন্ন করতে স্টেশনের প্রবেশ মুখে বাঁশের ব্যারিকেড তৈরি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। প্রবেশমুখে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশ করছেন যাত্রীরা। তাঁদের কারও সঙ্গে বৃদ্ধ বাবা-মা, কেউ আবার একা।
চট্টলা এক্সপ্রেসে বসে আছেন আফসানা হক লিমা। সঙ্গে তাঁর দুই সন্তান ও স্বামী। বিয়ের ১০ বছর পর বাবার বাড়ি ঈদ করতে যাচ্ছেন তিনি।
ব্রহ্মণবাড়িয়ামুখী লিমা স্ট্রিমকে বলেন, ‘ঈদ তো এমনিতেই আনন্দ নিয়ে আসে। এবার আমার জন্য বিশেষ আনন্দের ব্যাপার। কারণ, বিয়ের ১০ বছরের মধ্যে বাবার বাড়িতে কখনো ঈদ করতে পারিনি। এবার পরিবার নিয়ে যাচ্ছি। এটা একটা অদ্ভুত আনন্দের ব্যাপার।’
লিমা আরও বলেন, ‘তবে, আনন্দের মধ্যে ভোগান্তিও আছে। ট্রেনের টিকিট আগেই কাটা ছিল। সময় মতো এসে সিটে বসেছি। কিন্তু ট্রেন আর ছাড়ছে না। দুইটা পনেরোর ট্রেন, এখন তিনটা বাজে কিন্তু ট্রেন ছাড়ছে না।’
গোপালগঞ্জ থেকে ঢাকা এসেছেন মোহাম্মদ শাকিল। ট্রেনে করে যাবেন ভৈরব। শাকিল স্ট্রিমকে বলেন, ‘আমার কাছে ঈদ মাদে পরিবারের সবার সঙ্গে কয়েকটা দিন কাটানো। ভাই বোনদের বাড়িতে একবার করে দেখা করে আসা।’
শাকিল আরও বলেন, ‘আমি ভৈরব যাচ্ছি। ওখানে বড় বোনের বাসা। বোনকে নিয়ে বাড়ি যাব। বাকি বোনরাও বাড়ি আসবে। অনেক আগে তাঁদের বিয়ে হয়েছে। ঈদ এলেই আমরা একত্রিত হতে পারি।’
সঙ্গে তাঁর পরিবার। স্ট্রিমকে জুয়েল বলেন, ‘ছোট বেলায় গিফট পেতে ভালো লাগতো। এখন দিতে ভালো লাগে। ঈদে পরিবারের জন্য কেনাকাটা করেছি। বাড়ি গিয়ে সবাইকে সেগুলো দেবো। এটাই তো আনন্দ।’
পাবনার ঈশ্বরদী যাচ্ছেন সাজেদুল ইসলাম জুয়েল বলেন, ‘সারা বছর যাদের সঙ্গে দেখা হয় না, ঈদের তাঁদের পাওয়া যায়। আগামী কয়েক দিন ইফতার পার্টি হবে। ঈদের নামাজ পড়ে হয়তো ফুটবল নিয়ে বের হবো। বাড়িতে সবার সঙ্গে থাকাটাই আনন্দের আসলে।’
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে আজ। ছুটি থাকবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৫ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে