স্ট্রিম ডেস্ক

ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণসহ (ডিএসসিসি) দেশের ছয়টি সিটি করপোরেশনের সদ্য নিয়োগ পাওয়া ছয় প্রশাসক দায়িত্ব বুঝে নিয়েছেন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন তাঁরা।
দায়িত্ব নেওয়ার পর মন্ত্রীর সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। ক্যাপশনে লিখেছেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নতুন পথচলা সূচনা। ক্ষমতা নয়, মানুষের কাছাকাছি থাকাই যার অঙ্গীকার এই যাত্রা সেবার, এই যাত্রা জনগণের হৃদয়ের পথে।’
এর আগে গতকাল (সোমবার) রাষ্ট্রপতির আদেশক্রমে ছয়জনকে দেশের ছয়টি সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে সই করেন যুগ্ম সচিব মাহবুবা আইরিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও নাগরিক সেবা কার্যক্রম আরও গতিশীল করতে এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সংস্থাটির চলমান উন্নয়ন কার্যক্রম ও নগর ব্যবস্থাপনায় তিনি নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।
নিয়োগ পাওয়া প্রশাসকেরা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
নতুন এই প্রশাসকদের ছয়জনই রাজনৈতিকভাবে বিএনপির সংশ্লিষ্ট। ডিএসসিসি প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া মো. আব্দুস সালাম বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য। এক সময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। গত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন আব্দুস সালাম। আর ডিএনসিসি নিয়োগ পেয়েছেন মো. শফিকুল ইসলাম খান। গত নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে হেরে যান।
অন্যদিকে খুলনা সিটি করপোরেশনে নিয়োগপ্রাপ্ত নজরুল ইসলাম মঞ্জু বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ছিলেন। খুলনা-২ আসনের এই সাবেক এমপি এবারও একই আসন থেকে নির্বাচন করে জামায়াতের প্রার্থীর কাছে হেরে গেছেন। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এবারের নির্বাচনে তিনি সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে তাঁকে মনোনয়ন না দিয়ে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির নির্বাচন সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান। ২০১৬ সালের সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ নিয়ে মেয়র পদে নির্বাচন করে তিনি হেরে গিয়েছিলেন। এবারের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দলের মনোনয়ন চেয়েও পাননি।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক পদে বসানো হয়েছে। গত সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ছাত্র নাইমুদ্দীনকে পুলিশের মারধরের প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমের অপসারণ ও বিচার দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন তারা।
২ মিনিট আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কোনো প্রসিকিউটর অনিয়ম বা দুর্নীতিতে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন নতুন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
২ মিনিট আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, যেসব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো থেকেই ভোট গ্রহণ শুরু হবে। এ ক্ষেত্রে ঢাকার দুই সিটি করপোরেশনে আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
৫ মিনিট আগে
বগুড়া-৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের সাধারণ নির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
১৫ মিনিট আগে