স্ট্রিম ডেস্ক

স্ট্রিম প্রতিবেদক
উদ্বেগ, উৎকণ্ঠা ও নানা গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।
আজ শনিবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে এ বৈঠক শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধি দলে আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

বিএনপি মিডিয়া সেলের এক সদস্য বৈঠক শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা, অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বিএনপির পর জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠকে বসবেন বলে জানা গেছে। পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গেও তাঁর আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠকগুলোকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে, যদিও এখনো কোন সিদ্ধান্ত বা বিবৃতি প্রকাশ পায়নি।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে