স্ট্রিম প্রতিবেদক

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে আগামী সোমবার (১৫ সেপ্টেম্বর) সাক্ষ্য দেবেন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদর রহমান।
বুধবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের এ তথ্য জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি জানান, রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ এই দুই সাক্ষী আজ সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে তারা হাজির হতে পারেনি।
রাষ্ট্রপক্ষের সময় আবেদন মঞ্জুর করে সোমবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। বিগত সরকারের মেয়াদে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধ এবং জুলাই- আগস্ট গণহত্যা প্রমাণে এ দুজন রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন বলেও জানায় রাষ্ট্রপক্ষ।
এসময় এক প্রশ্নের জবাবে প্রসিকিউটর আরও জানান, এই মাসের মধ্যেই মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ করার প্রস্তুতি রয়েছে রাষ্ট্রপক্ষের।
এদিন ২০১৬ সালে যশোরে ২ শিবির নেতাকে গুলি করার মামলায় আসামি কনস্টেবল সাজ্জাদুর রহমানকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম বেতন কাঠামোয় সর্বনিম্ন ২০ হাজার টাকা আর সর্বোচ্চ এক লাখ ৬০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। এই নতুন কাঠামো ১ জুলাই থেকে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
৮ ঘণ্টা আগে
রাজবাড়ীর কালুখালী সাব-রেজিস্ট্রি অফিসের সামনে চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) অভিযান চালিয়ে বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
৮ ঘণ্টা আগে
দেশের সব রপ্তানিমুখী খাতের জন্য কাস্টমস বন্ড সুবিধা সম্প্রসারণসহ ব্যবসা সহজ করতে একগুচ্ছ প্রস্তাব করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে সংসদে বাজেট বক্তৃতায় এসব সংস্কারের কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
৯ ঘণ্টা আগে
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল আকারের বাজেটকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ আখ্যা দিয়েছে । প্রতিষ্ঠানটি বলছে, বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা অর্জন করা বেশ চ্যালেঞ্জিং।
৯ ঘণ্টা আগে