স্ট্রিম প্রতিবেদক

স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর র্যাংকিং প্রণয়নের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী জানান, প্রতিষ্ঠানের মানোন্নয়ন এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির লক্ষ্যে এই র্যাংকিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানের গুণগত মান, পরিচালনা পদ্ধতি, শিক্ষার পরিবেশ এবং ফলাফলের ভিত্তিতে বিভিন্ন সূচক নির্ধারণ করা হবে।
মতবিনিময় সভায় তিনি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব ও কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ লিখিতভাবে জমা দেওয়ার নির্দেশ দেন। অতীতে তাঁরা কী কাজ করেছেন, বর্তমানে কী করছেন এবং ভবিষ্যতে শিক্ষাব্যবস্থার উন্নয়নে কী ধরনের পরিবর্তন প্রয়োজন—তা লিখিত আকারে মন্ত্রণালয়ে জানাতে বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বাংলাদেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও জবাবদিহির ভিত্তি রচিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়। তিনি শিক্ষকদের জন্য ৫০ শতাংশ বেতনের ব্যবস্থা করেন এবং আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে অডিট ব্যবস্থার সূচনা করেন। এর মাধ্যমেই শিক্ষা প্রশাসনে শৃঙ্খলা ও জবাবদিহির শক্ত ভিত্তি তৈরি হয়।”
শিক্ষামন্ত্রী বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সরকারি দপ্তরগুলোকে মিতব্যয়ী ও দক্ষ হওয়ার পরামর্শ দেন। তিনি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে অফিশিয়াল কাজে গাড়ি শেয়ারিং, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং এয়ারকন্ডিশনারের তাপমাত্রা নির্ধারিত মাত্রায় রাখার নির্দেশ দেন।
পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে এই অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব হলো তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা। কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা খাতের উন্নয়নে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ভবিষ্যতে তিনি নিয়মিতভাবে অধিদপ্তর পরিদর্শন করবেন বলেও জানান।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে