স্ট্রিম প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন।
মৃত্যুর সময় হাসপাতালে খালেদা জিয়ার পাশে উপস্থিত ছিলেন তাঁর জ্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ সৈয়দা শামিলা রহমান, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী এবং বড় বোন সেলিনা ইসলামসহ আত্মীয়স্বজনরা। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরাও সেখানে উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার জানাজার সময়সূচি পরে জানানো হবে।
এর আগে গতকাল দিবাগত রাত ২টার পরে এভার কেয়ার হাসপাতালের সামনে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক নিয়ে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়া সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন। তিনি বলেন, ‘আমি গত পরশুদিন বলেছিলাম, উনি উনার সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন এবং সময় বলে দেবেন তিনি কতটুকু সেই সংকট কাটিয়ে উঠতে পারবেন।’
গতকাল রাতেই খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, খালেদা জিয়ার ছোট ভাইসহ সব আত্মীয়-স্বজন হাসপাতালে যান।
সরকার খালেদা জিয়াকে ‘ভিভিআইপি’ ঘোষণা করার পর সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব নেয় এসএসএফ ও পিজিআর। এভারকেয়ার হাসপাতালের চতুর্থ তলার একটি কেবিনে রয়েছেন খালেদা জিয়া। নিরাপত্তাজনিত কারণে ওই তলার বাকি কেবিন খালি করে দেওয়া হয়েছে।
এরমধ্যে বিএনপি চেয়ারপারসনকে যুক্তরাজ্যের হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তাঁর শারীরিক অবস্থা উপযোগী না হওয়ায় তা সম্ভব হয়নি।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদ্যন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।
গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এক মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। অবশেষে জীবনাবসান হলো তাঁর। ‘দেশনেত্রী’ উপাধিতে ভূষিত খালেদা জিয়া চিরবিদায় নিলেন তাঁর প্রিয় দেশবাসীর কাছ থেকে।

রাজধানীর মহাখালী থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ জাহিদুল ইসলাম (৩১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৮ মিনিট আগে
নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনারগাঁওয়ে পৃথক দুটি গ্যাস বিস্ফোরণের ঘটনায় প্রাণহানির সংখ্যা বাড়ছে। ফতুল্লায় একই পরিবারের বাবা ও দুই বোনের পর এবার মারা গেছে ১২ বছর বয়সী মুন্না ও ৭ বছর বয়সী মুন্নি। অন্যদিকে সোনারগাঁওয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৪ মিনিট আগে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য বা নীল প্যানেল। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের ১৩টিতেই জয়ী হয়েছেন এই প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে কেবল একজন সদস্য পদে বিজয়ী হয়েছেন।
৩০ মিনিট আগে
সব করদাতার আয়কর রিটার্ন দাখিলের বর্ধিত সময়সীমা আজ শেষ হতে যাচ্ছে। তবে আয়কর আইন, ২০২৩ অনুযায়ী ১৫ মে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় করদাতারা আগামী ১৭ মে পর্যন্ত রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।
১ ঘণ্টা আগে