স্ট্রিম ডেস্ক

তাসনিম জারার নির্বাচনী পরাজয়ের পেছনে দেশের নারীদের ও নারীবাদী সংগঠনগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি মনে করেন, নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রতি দায়িত্ব পালনে এসব সংগঠন ব্যর্থ হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন, সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে নারী ও নারীবাদী সংগঠনগুলো প্রায়ই উচ্চকণ্ঠ ও আবেগপ্রবণ বক্তব্য দিলেও বাস্তবে পুরুষপ্রাধান্য নির্বাচনী মাঠে তাসনিম জারা প্রায় একাই লড়েছেন। খুব কম ক্ষেত্রেই দেখা গেছে, নারী সংগঠনগুলো তাঁর পক্ষে ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়েছে। এমনকি সংহতি জানিয়ে কোনো সভা-সমাবেশ আয়োজনের ঘটনাও ছিল বিরল বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও লেখেন, ঢাকার কঠিন রাজনৈতিক পরিবেশে ঘাম ঝরিয়ে তাসনিম জারাকে জাতীয় আলোচনায় তুলে ধরার জন্য কেউ প্রস্তুত ছিলেন না। শেষ পর্যন্ত হাতে গোনা কয়েকজন সহযোদ্ধা ও সমর্থককে পাশে নিয়েই তাঁকে অসম এক লড়াই চালিয়ে যেতে হয়েছে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘নারী সংগঠনগুলোর কি তাঁর পাশে দাঁড়ানো উচিত ছিল না?’
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘অনেক নারী সংগঠনকে শীতাতপনিয়ন্ত্রিত মিলনায়তন ও হোটেলের সম্মেলনকক্ষে সেমিনার আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে, কিন্তু মাঠের রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার দৃশ্য কম দেখা গেছে।’
প্রখ্যাত আলোকচিত্রী ও শ্রমিকনেত্রী তাসলিমা আখতারও নির্বাচনী মাঠে প্রায় একাই ছিলেন বলে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি প্রশ্ন তোলেন, নারী সংগঠনগুলো, নারী শ্রমিক অধিকারকর্মী, নারী সাংবাদিক কিংবা নারী চিকিৎসকদের কতজন তাঁর পাশে দাঁড়িয়েছেন বা তাঁর প্রচারণায় অংশ নিয়েছেন।
তিনি আরও জানতে চান, কতজন তাঁর সঙ্গে সময় কাটিয়ে তাঁর সংগ্রামের ইতিহাস লিপিবদ্ধ করেছেন বা তাঁর গল্প তুলে ধরেছেন।
পোস্টের শেষে শফিকুল আলম লিখেছেন, বিষয়টি নিয়ে যতই ভাবা যায়, ততই মনে হয় নারী সংগঠনগুলো নারী সংসদ সদস্য প্রার্থীদের প্রতি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেনি।

.png)

সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফেসবুক। সেখানে প্রতিবাদ ও সংহতির ডিজিটাল ভাষা হয়ে উঠেছে নব্বই দশকের বিখ্যাত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি।
১৫ মিনিট আগে
কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে
শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালের কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে