স্ট্রিম সংবাদদাতা

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার সামনে থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন। রাতেই এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ইউনিয়ন বিএনপির এক নেতা ও তাঁর ছেলেও রয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মধ্যবর্তী একটি সরিষাখেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। বরিশাল থেকে আসা ওই পরিবারটি মহিষাশুড়া এলাকায় ভাড়া বাসায় থাকত। কিশোরীর বাবা ও ভাই স্থানীয় একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আহম্মদ আলী দেওয়ান (৬৫), তাঁর ছেলে ইমরান দেওয়ান (৩২) এবং মো. এবাদুল্লাহ (৩৫), আইয়ুব আলী (৩০) ও মো. গাফফার (৩৭)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বখাটে নূরা নামে এক তরুণের সঙ্গে কিশোরীর পরিচয় ছিল। ১৫ দিন আগে নূরার নেতৃত্বে একদল তরুণ কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনার বিচারের জন্য পরিবারটি আহম্মদ আলী দেওয়ানের কাছে গেলে তিনি অপরাধীদের সঙ্গে সালিশের নামে রফাদফা করে অর্থ আত্মসাৎ করেন এবং ঘটনাটি ধামাচাপা দিয়ে পরিবারটিকে গ্রাম ছাড়ার হুমকি দেন। এতে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
গত বুধবার রাতে বাবা তাঁর মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাওয়ার পথে বিলপাড় এলাকায় নূরার নেতৃত্বে ৬ তরুণ তাঁকে অপহরণ করে। রাতভর খোঁজাখুঁজির পর গতকাল সকালে একটি সরিষাখেতে কিশোরীর মরদেহ পাওয়া যায়।
এ ঘটনায় এক ফেসবুক পোস্টে সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন লেখেন, “এই জঘন্য হত্যাকাণ্ডের সব অপরাধীকে গ্রেপ্তারের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। আমার সাধ্যের সবটুকু করব এবং একজন অপরাধীকেও ছাড় দেওয়া হবে না।”
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নিহত কিশোরীর মা ৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ইতিমধ্যে ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি নূরাসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

.png)

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২ ঘণ্টা আগে