স্ট্রিম প্রতিবেদক

জাতীয় সংসদের বাজেট বক্তৃতায় ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ এবং মসজিদে রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
সোমবার (২২ জুন) বাজেট বক্তৃতায় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আফজাল হোসেন ইবতেদায়ি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানান।
তিনি বলেন, বেসরকারি প্রাথমিক স্কুলগুলো সরকারি করা হয়েছে। কিন্তু ইবতেদায়ি মাদ্রাসাগুলো এখনো জাতীয়করণ হয়নি। মাদ্রাসা থেকে আদর্শ মানুষ তৈরির জন্য ইবতেদায়িকে জাতীয়করণের দাবি জানান।
কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ মসজিদে রাজনীতি বন্ধের দাবি তোলেন। তিনি বলেন, ‘আল্লাহর ঘর মসজিদে মানুষ কেবল ইবাদত করবে। কিন্তু একটি নির্দিষ্ট দল সেখানে গিয়ে রাজনীতি করছে। অন্যান্য দলের মতো তাদেরও প্রকাশ্যে মাঠ বা হলরুমে সভা করা উচিত।’ মসজিদ-মাদ্রাসায় সভা-সমাবেশ বন্ধ করতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আইন পাসের দাবি জানান।
কুমিল্লা-৫ আসনের সাংসদ মো. জসিম উদ্দীন কুমিল্লাকে নতুন বিভাগ করার দাবি জানান। তিনি বলেন, কুমিল্লার মানুষ কেবল একটি দাবিই জানিয়ে আসছে। অচিরেই কুমিল্লাকে যেন বিভাগ করা হয়, সেই অনুরোধ জানান তিনি।
বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ মাদক কারখানা বন্ধের দাবি জানান। তিনি বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে অনেক মাদকের কারখানা গড়ে উঠেছে। সীমান্তের এই কারখানাগুলোর কারণে দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভুগছে। তিনি অবিলম্বে এসব কারখানা বন্ধের জোর দাবি জানান।
রংপুর-৩ আসনের মো. মাহবুবুর রহমান বেলাল প্রস্তাবিত বাজেটকে বৈষম্যের দলিল হিসেবে আখ্যায়িত করে বলেন, এই বাজেটে উত্তরাঞ্চলের রংপুর বিভাগকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২২ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে