স্ট্রিম প্রতিবেদক

সরকার গঠনের পর প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন তিনি।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দলীয় কার্যালয়ে পৌঁছান বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবশ্য প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দুপুরের পর থেকেই নয়াপল্টনে সমবেত হতে শুরু করেন নেতাকর্মীরা।
সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ কার্যালয়ের সামনের রাস্তা জনসমুদ্রে পরিণত হয়। কিছুক্ষণ পরপর নানা স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন তারা। এ সময় ভিড়ের কারণে সামনের সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নয়াপল্টনে উপস্থিত ছাত্রদল সহসভাপতি রিয়াদ রহমান স্ট্রিমকে বলেন, ‘চেয়ারম্যান প্রথমবারের মতো পার্টি অফিসে আসছেন, তাই তাঁকে স্বাগত জানাতে এসেছি। আমরা আশাবাদী, তাঁর এই আগমন বিএনপিসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।’
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তন্বী মল্লিক স্ট্রিমকে বলেন, ‘প্রিয় নেতার আগমন ঘিরে নেতা-কর্মীদের মাঝে ঈদের খুশি বিরাজ করছে। দীর্ঘদিন আমরা রাজপথে আন্দোলন-সংগ্রাম করে কাটিয়েছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই প্রত্যাশা—বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যুক্ত ত্যাগী নেতাকর্মীদের যেন যথাযথ মূল্যায়ন করা হয়।’
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে দেখা যায়। সেখানে পুলিশ ও বিজিবির পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে।

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেন কাটা পড়ে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। তাঁদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর নিজপাড়া গ্রামে। রাজধানীর তৈরি পোশাক কারখানায় তাঁরা কাজ করতেন বলে জানান স্থানীয়রা।
১৩ মিনিট আগে
ভাষাসংগ্রামী ও ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনা আহমেদ মারা গেছেন। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তাঁর মেয়ে আইভি আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
৩৮ মিনিট আগে
ঈদের ছুটি ও সাপ্তাহিক বিরতি শেষে রোববার (২৯ মার্চ) ফের বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই দিনেই সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে রাজপথে নামার ঘোষণা দিয়েছে ‘গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম’ নামে একটি সংগঠন।
৪ ঘণ্টা আগে
সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি সঠিক তালিকা প্রকাশ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
৪ ঘণ্টা আগে