স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর মহাখালী আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে ধাক্কা খেয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে মোহাম্মদ রফিক (৩৫) নামের ওই বাসের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৬ জুন) সকাল পৌনে ৮টার দিকে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। নিহত রফিক ময়মনসিংহ সদর এলাকার নূর আলমের ছেলে।
আহতরা হলেন মোহাম্মদ ফিরোজ (৪০) ও মোহাম্মদ রনি (২৫)। তারা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধারকারী ফায়ার সার্ভিসের কর্মী মোস্তফা কামাল জানান, ‘সকাল ৬টার দিকে আমরা দুর্ঘটনার খবর পাই। মহাখালী আমতলী এলাকায় ‘ভাটি বাংলা পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে বাসের হেলপারসহ দুই যাত্রী গুরুতর আহত হন। আমরা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে চিকিৎসক বাসের হেলপারকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালী থেকে বাস উল্টে যাওয়ার ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন এবং বাকি দুইজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, নিহত বাসের হেলপার রফিকের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
১৯ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
৯ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১১ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১১ ঘণ্টা আগে