স্ট্রিম প্রতিবেদক

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধপরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশে ডিজেল, পেট্রল, অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
ইকবাল হাসান বলেন, ভবিষ্যতে কোনো ধরনের সংকট এড়াতে সরকার কাতার ছাড়াও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিকল্পনা করছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সেসব বিকল্প উৎস ব্যবহার করা হবে।
তিনি বলেন, অগ্রিম সতর্কতা হিসেবে কিছুটা রেশনিং করা হচ্ছে। কিন্তু মানুষ এই রেশনিংকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে তেলের কোনো অভাব নেই। আগামী ৯ মার্চ দেশে আরও দুটি জ্বালানি তেলবাহী জাহাজ আসছে। সুতরাং তেলের কোনো সমস্যা নাই। ঘাটতিপড়ার কোনো সুযোগ নাই। তারপরও যেহেতু যুদ্ধ চলছে, আমাদের হিসাব করে চলতে হবে।
মন্ত্রী সবাইকে বিশেষ করে গণমাধ্যমকে অনুরোধ করেন, জনগণকে এই মসেজ দিতে হবে– তাড়াহুড়ো করে কোনো কিছু করার দরকার নেই। আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পকে তেল দিচ্ছি, এটা চলবে। এটির জন্য লাইন দিয়ে সারারাত জাগার কোনো প্রয়োজন নেই, মানুষ তেল পাবে।
পাম্প ম্যানেজমেন্ট-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে। ওইদিন তেল শেষ হয়ে গেলে সেদিন আর তেল পাবে না। পরের দিন এর জন্য অপেক্ষা করতে হবে। এজন্য মনিটর করা হচ্ছে এই ধরনের সমস্যা কম হয়, এগুলো দেখা হবে।
ইকবাল হাসান বলেন, রোববার থেকে মোবাইল কোর্ট নামানো হবে। সব রকম ব্যবস্থা আমরা নিচ্ছি। প্যানিক হয়ে কেউ যেন প্রয়োজনের বেশি তেল সংগ্রহ না করেন। এতে অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়। জ্বালানি তেল সরবরাহে কোনো অনিয়ম বা অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ এড়াতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমাদের এলপিজি ও জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে। আগামী দিনগুলোতে যেন কোনো সংকট না হয়, সেজন্য বিকল্প উৎস নিয়ে কাজ করছি। দেশবাসীর কাছে অনুরোধ, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা আমার সবাই সতর্ক ও সচেতন থাকব। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জনগণের স্বার্থরক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে